ঢাকা ১১:৫০ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

ক্ষমতায় গেলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার চরমোনাই পীরের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:২১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ইসলামী আন্দোলন বাংলাদেশ রাষ্ট্রীয় ক্ষমতায় এলে দেশকে পুরোপুরি দুর্নীতিমুক্ত করার ঘোষণা দিয়েছেন দলটির আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেছেন, দেশের ১৮ কোটি মানুষের মুখে হাসি ফোটানো এবং জনগণের জানমালের নিরাপত্তা ও অবাধ চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।

শুক্রবার সকালে বরগুনার আমতলী পৌরসভা মাঠে জেলা ইসলামী আন্দোলন আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনসভায় বরগুনা-১ আসনের প্রার্থী মাওলানা ওলিউল্লাহ এবং বরগুনা-২ আসনের প্রার্থী মো. মিজানুর রহমান কাসেমীকে পরিচয় করিয়ে দিয়ে চরমোনাই পীর বলেন, আসন্ন নির্বাচনে হাতপাখা প্রতীকের প্রার্থীরা জয়ী হলে বরগুনা জেলাকে একটি আধুনিক ও ‘মডেল জেলা’ হিসেবে গড়ে তোলা হবে। তিনি দেশ ও জনস্বার্থে দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।

বরগুনা-১ আসনের প্রার্থী মাওলানা মাহমুদুল হোসাইন ওলিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহাবুবুর রহমান ও অধ্যাপক আশরাফ আলী আকন।

সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন বরগুনা-২ আসনের প্রার্থী মো. মিজানুর রহমান কাসেমী, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, সহ-সম্পাদক মাওলানা রেজাউল করিম আকন এবং আমতলী উপজেলা শাখার সভাপতি মাওলানা ওমর ফারুক জেহাদীসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা আগামী নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে দেশে ইসলামী শাসনব্যবস্থা কায়েমের আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, একজনের মৃত্যু; ৮৬ জনের বিরুদ্ধে মামলা

ক্ষমতায় গেলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার চরমোনাই পীরের

আপডেট সময় : ০৩:২১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬