ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

টেকনাফে সড়ক দুর্ঘটনায় চালকসহ ২ জনের মর্মান্তিক মৃত্যু, আহত ৪

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৩০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফ উপজেলায় যাত্রীবাহী মিনি-টমটম ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং চারজন আহত হয়েছেন। শুক্রবার (আজ) সকাল আনুমানিক ৭টা ৫০ মিনিটে হ্নীলা ইউনিয়নের নাটমুড়া পাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন হলেন মিনি-টমটমের চালক মো. লালু (৪৫), যিনি হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা এলাকার লোকমান হাকিমের ছেলে। অন্যজন হলেন পশ্চিম ফুলের ডেইল এলাকার আবুল হোসেনের দুই বছর বয়সী কন্যা মুনতাহা।

প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় সূত্রে জানা গেছে, কক্সবাজারের দিকে যাচ্ছিল পালকি নামের একটি বাস। সে সময় লেদার দিকে আসা একটি যাত্রীবাহী মিনি-টমটমের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার সময় মিনি-টমটমটিতে চালকসহ মোট ছয়জন যাত্রী ছিলেন। সংঘর্ষের ভয়াবহতায় ঘটনাস্থলেই চালক মো. লালু এবং শিশু মুনতাহা প্রাণ হারান।

দুর্ঘটনায় আহত চারজনকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে লেদা আইএমও হাসপাতালে ভর্তি করেছেন। আহতরা হলেন হ্নীলা ইউনিয়নের নাটমুড়া পাড়া এলাকার মো. আবদুল্লাহ (৩০), মো. বদিউজ্জামান (৪০), মোসা. ফাতেমা (২০) এবং ইসমত আরা (৪০)।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে কক্সবাজার-টেকনাফ মহাসড়কে একটি বাস ও যাত্রীবাহী মিনি-টমটমের সংঘর্ষে দুজন নিহত ও চারজন আহত হয়েছেন। নিহতদের লাশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে এবং এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, একজনের মৃত্যু; ৮৬ জনের বিরুদ্ধে মামলা

টেকনাফে সড়ক দুর্ঘটনায় চালকসহ ২ জনের মর্মান্তিক মৃত্যু, আহত ৪

আপডেট সময় : ০২:৩০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬