ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

তারেক রহমান দেশের জনপ্রিয়তম নেতা, ব্যালট বিপ্লবে বিএনপিকে ক্ষমতায় আনার আহ্বান বুলুর

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:২১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতা। ওয়ান-ইলেভেনের সময় জিয়া পরিবারের ওপর অমানবিক নির্যাতন এবং পরবর্তী সময়ে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে কোটি মানুষের স্বতঃস্ফূর্ত বরণ তার জনপ্রিয়তার প্রমাণ। বৃহস্পতিবার রাতে নোয়াখালীর চৌমুহনীতে এক মতবিনিময় সভা ও নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বরকত উল্লাহ বুলু তার বক্তব্যে বলেন, ওয়ান-ইলেভেনের তত্ত্বাবধায়ক সরকার জিয়া পরিবার ও তারেক রহমানের ওপর অমানবিক নির্যাতন চালিয়েছিল। চরম অসুস্থ অবস্থায় তিনি চিকিৎসার জন্য লন্ডনে যেতে বাধ্য হন। দীর্ঘ ১৭ বছর পর তার স্বদেশ প্রত্যাবর্তনের সময় বাংলাদেশের কোটি কোটি মানুষ তাকে ঐতিহাসিকভাবে বরণ করে নিয়েছিল। এই ঐতিহাসিক গণসংবর্ধনা বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এর মধ্য দিয়ে দেশের মানুষ প্রমাণ করেছে যে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার তারেক রহমানসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এ দেশের মানুষের আস্থা, ভালোবাসা ও বিশ্বাসের প্রতীক।

বৃহস্পতিবার রাতে নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতি কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সমিতির সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে এবং কার্যকরী সভাপতি মোরশেদুল আমিন ফয়সাল মিয়ার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক আবুল খায়ের মিয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস, চৌমুহনী কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, ব্যবসায়ী আবুল কাশেম মিয়া, হোসেন মোহাম্মদ ফারুক, হাজী মইন উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

একই রাতে চৌমুহনী করিমপুরে অনুষ্ঠিত এক নির্বাচনি জনসভায়ও প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। জনসভায় আরও বক্তব্য রাখেন বিএনপি নেত্রী শামীমা, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল বাকী, চৌমুহনী পৌর বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুন, জেলা যুবদলের সভাপতি মনজুরুল আজিম সুমন এবং মহসিন আলম প্রমুখ।

বরকত উল্লাহ বুলু আরও বলেন, বাংলাদেশের সকল উন্নয়ন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরেই হয়েছে। তাদের দূরদর্শী নেতৃত্বের ফলেই বাংলাদেশের কোটিরও বেশি মানুষ বর্তমানে বিদেশে কর্মসংস্থানে নিয়োজিত আছেন, যা দেশের অর্থনীতিকে রেমিটেন্সের মাধ্যমে সমৃদ্ধ করছে। তিনি জোর দিয়ে বলেন, বিএনপি এমন একটি দল, যার কাছে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং এ দেশের মানুষ সর্বদা নিরাপদ। বিএনপি ও তারেক রহমানের নেতৃত্বেই দেশের ভবিষ্যৎ সুরক্ষিত।

তাই দেশের মানুষের প্রতি তাঁর আহ্বান, আসন্ন ভোট বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করে দেশের অগ্রগতি ও সমৃদ্ধি নিশ্চিত করা হোক।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, একজনের মৃত্যু; ৮৬ জনের বিরুদ্ধে মামলা

তারেক রহমান দেশের জনপ্রিয়তম নেতা, ব্যালট বিপ্লবে বিএনপিকে ক্ষমতায় আনার আহ্বান বুলুর

আপডেট সময় : ০১:২১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬