মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১০:১৭ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

পদত্যাগ ও ছুটির খবর স্রেফ গুজব: বাংলাদেশ ব্যাংক গভর্নর

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৩২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর তার পদত্যাগ ও দীর্ঘমেয়াদী ছুটি নিয়ে ছড়িয়ে পড়া খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে উড়িয়ে দিয়েছেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন।

গভর্নর জানান, তিনি ছুটির কোনো আবেদন করেননি এবং তার ছুটি মঞ্জুর হওয়ার খবরটিও সঠিক নয়। বর্তমান কর্মব্যস্ততার কথা উল্লেখ করে তিনি বলেন, “আমি কোনো ছুটির দরখাস্ত দিইনি, ছুটি মঞ্জুরও হয়নি এবং বর্তমানে আমার ছুটির কোনো ইচ্ছাও নেই। প্রতিদিন রাত ১০টার আগে আমি বাসায় ফিরতে পারি না। এত কাজের চাপের মধ্যে ছুটি নেওয়ার সময় কোথায়?”

ব্যাংকিং খাতের সমসাময়িক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে ড. মনসুর অভিযোগ করেন, একটি বিশেষ মহল ঈর্ষান্বিত হয়ে নবগঠিত ইসলামী ব্যাংককে কেন্দ্র করে উসকানিমূলক তথ্য ছড়াচ্ছে। পরিকল্পিতভাবে ব্যাংকটির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

গণতান্ত্রিক চর্চার প্রতি নিজের সমর্থনের কথা জানিয়ে গভর্নর বলেন, “আমরা গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করি এবং যেকোনো বিষয়ে প্রতিবাদ করার অধিকার সবারই রয়েছে। তবে আমরা আমাদের কাজের মাধ্যমে প্রমাণ করতে চাই যে, গ্রাহকদের সঠিক সেবা ও সন্তুষ্টি নিশ্চিতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কওমিপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ পাঁচ ইসলামি আলোচক: শীর্ষে শায়খ আহমাদুল্লাহ

পদত্যাগ ও ছুটির খবর স্রেফ গুজব: বাংলাদেশ ব্যাংক গভর্নর

আপডেট সময় : ০৭:৩২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬