মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

জুলাই আন্দোলনের ইতিহাস মুছে ফেলার ষড়যন্ত্র রুখে দেবে জনগণ: এমপি মিলন

২০২৪ সালের ‘জুলাই আন্দোলন’-এর ইতিহাস ও চেতনাকে মুছে ফেলার যেকোনো ষড়যন্ত্র দেশের জনগণ সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। শনিবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রকাশনা বিভাগ আইসিএস পাবলিকেশনস আয়োজিত জুলাই আন্দোলনভিত্তিক আটটি গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ‘রক্তে ভেজা সবুজ ডানা’, ‘এক মুঠো রোদ’, ‘আমার জুলাই’, ‘জুলাই বাংলা বর্ণমালা’, ‘জুলাই স্মৃতি (দ্বিতীয় খণ্ড)’, ‘জুলাই রেভল্যুশন ওয়ালস’, ‘Spirit of July ’24 A-Z’ এবং ‘মক্তব’—এই আটটি গুরুত্বপূর্ণ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

সাইফুল আলম খান মিলন তার বক্তব্যে বলেন, জুলাইকে ঘিরে ইতোমধ্যেই ষড়যন্ত্রের চেষ্টা শুরু হয়েছে। বিভিন্নভাবে জুলাইয়ের চেতনাকে দুর্বল করার অপচেষ্টা চলছে। এর মধ্যে অন্যতম হলো জুলাই আন্দোলনকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা, যা দেশের জন্য কোনো কল্যাণ বয়ে আনবে না। তিনি জোর দিয়ে বলেন, জুলাই ছিল সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন। শিক্ষক, শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নিয়েছিলেন। তাই দেশের ভেতরে বা বাইরে থেকে জুলাই আন্দোলনের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।

সভাপতির বক্তব্যে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধ, শহীদ ওয়াসিমসহ জীবন উৎসর্গকারী সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে তিনি অতীতের বিভিন্ন ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার দ্রুত সম্পন্ন করার জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সঠিক তথ্য-উপাত্তের ভিত্তিতে জুলাই আন্দোলনের প্রকৃত ইতিহাস জাতির সামনে তুলে ধরাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। গবেষণা, সাহিত্য, গল্প-উপন্যাস ও বুদ্ধিবৃত্তিক চর্চার মাধ্যমে আগামী প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের স্মৃতি ও চেতনা পৌঁছে দেওয়া সম্ভব।

বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম বলেন, জুলাইকে বাদ দিয়ে দেশের ভবিষ্যৎ পথচলা সম্ভব নয়। জুলাইয়ের চেতনাকে ধারণ করেই জাতিকে সামনে এগিয়ে যেতে হবে। ছাত্রশিবিরের সাবেক সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, একটি জাতির ইতিহাস শুধু ইতিহাসগ্রন্থে সীমাবদ্ধ থাকে না; উপন্যাস, নাটক, শিল্প ও সাহিত্যেও তার প্রতিফলন ঘটে। জুলাই আন্দোলনের পাশাপাশি দেশের দীর্ঘদিনের রাজনৈতিক ঘটনাবলীও এর অন্তর্ভুক্ত।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তীব্র গ্যাস সংকট: মূল্যবৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদে এনসিপির পেট্রোবাংলা অবরোধের হুঁশিয়ারি

জুলাই আন্দোলনের ইতিহাস মুছে ফেলার ষড়যন্ত্র রুখে দেবে জনগণ: এমপি মিলন

আপডেট সময় : ১০:০৫:২৪ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬