রূপালী ব্যাংক পিএলসি’র ব্যবসায়িক ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে সিনিয়র ম্যানেজমেন্ট টিমের (এসএমটি) ৩০তম সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ে এই সভা সম্পন্ন হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিনিয়র ম্যানেজমেন্ট টিমের চেয়ারম্যান কাজী মো. ওয়াহিদুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। গুরুত্বপূর্ণ এই বৈঠকে উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ উপস্থিত থেকে ব্যাংকের বিভিন্ন বিভাগীয় কর্মকাণ্ড ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
সভায় ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের মহাব্যবস্থাপক, স্থানীয় কার্যালয়, আরবিটিএ, রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেড এবং রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের শীর্ষ কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এছাড়া ঢাকা উত্তর ও দক্ষিণ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপকসহ এসএমটি কমিটির অন্যান্য সদস্যরা সরাসরি উপস্থিত ছিলেন। ঢাকার বাইরের বিভিন্ন বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপকরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চ্যুয়ালি এই সভায় যুক্ত হন। সভায় ব্যাংকের সার্বিক অগ্রগতি পর্যালোচনা ও গ্রাহকসেবার মানোন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
রিপোর্টারের নাম 
























