মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১০:১৬ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

মন্ত্রীদের জন্য বিশাল ফ্ল্যাট নির্মাণের প্রতিবেদন ভিত্তিহীন: গণপূর্ত মন্ত্রণালয়

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:২৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত মন্ত্রীদের জন্য ৯০৩০ বর্গফুটের ফ্ল্যাট নির্মাণ এবং এতে সুইমিংপুলসহ বিভিন্ন সুবিধা যুক্ত করার সংক্রান্ত প্রতিবেদনটিকে সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন বলে দাবি করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, উল্লিখিত প্রতিবেদনটিতে যে সকল পরিকল্পনা বা সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়েছে, সে বিষয়ে সরকার কোনো প্রকল্প অনুমোদন করেনি।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আলমগীর হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে মন্ত্রণালয়ের অবস্থান স্পষ্ট করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপূর্ত অধিদপ্তর থেকে এ সংক্রান্ত একটি প্রস্তাবনা পেশ করা হলেও, মন্ত্রণালয় কর্তৃক প্রকল্পটি অনুমোদিত হয়নি।

মন্ত্রণালয় আরও জানিয়েছে যে, এই ধরনের বিকৃত তথ্য সম্বলিত প্রতিবেদন জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। তাই ভবিষ্যতে এ ধরনের তথ্য বিকৃত প্রতিবেদন পরিবেশন থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কওমিপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ পাঁচ ইসলামি আলোচক: শীর্ষে শায়খ আহমাদুল্লাহ

মন্ত্রীদের জন্য বিশাল ফ্ল্যাট নির্মাণের প্রতিবেদন ভিত্তিহীন: গণপূর্ত মন্ত্রণালয়

আপডেট সময় : ০৫:২৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬