ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

ভেজালমুক্ত খাদ্যের প্রত্যয়ে এক নারীর সংগ্রাম ও সাফল্য

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৩৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্যপণ্যের নিশ্চয়তা আজও দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ। এই কঠিন বাস্তবতার মধ্যেই নিজের মেধা, শ্রম ও আত্মবিশ্বাসের জোরে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ঢাকার দোহারের গৃহবধূ সাবিহা তানজিম। তিনি গড়ে তুলেছেন ‘গ্রিন শ্যাডো’ নামের একটি প্রতিষ্ঠান, যা মানুষকে দিচ্ছে বিশুদ্ধ ও ঐতিহ্যবাহী খাদ্যপণ্য সরবরাহের প্রতিশ্রুতি। গুড়, শুকনো খাবার, দেশি মশলা, মিষ্টি, বগুড়ার খাঁটি দই ও সন্দেশসহ নানা ধরনের স্বাস্থ্যসম্মত ও দেশীয় স্বাদের খাদ্যপণ্য নিয়ে তার এই পথচলা কেবল একটি ব্যবসায়িক উদ্যোগই নয়, বরং এটি এক সংগ্রাম, বিশ্বাস ও আত্মনির্ভরতার উজ্জ্বল দৃষ্টান্ত।

ছোটবেলা থেকেই সাবিহা আত্মনির্ভরশীল হওয়ার স্বপ্ন দেখতেন। কিন্তু বিয়ের পর পারিবারিক ও সংসারিক দায়িত্বের ব্যস্ততায় সেই স্বপ্ন পূরণের পথ কিছুটা কঠিন হয়ে পড়ে। ২০১৮ সাল থেকে উদ্যোক্তা হওয়ার চিন্তা মাথায় ঘুরপাক খেলেও নানা প্রতিকূলতার কারণে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। অবশেষে ২০২০ সালের মার্চ মাসে, করোনা মহামারির কারণে যখন দেশজুড়ে লকডাউন চলছিল, সেই গৃহবন্দী সময়ে তিনি অনলাইন বিজনেস গ্রুপের সঙ্গে যুক্ত হন। এই সময়টিকেই তিনি নিজের উদ্যোক্তা জীবনের প্রস্তুতির জন্য বেছে নেন। অদম্য ইচ্ছাশক্তি, নিরলস পরিশ্রম এবং ধৈর্য তাকে আজ এই সম্মানজনক অবস্থানে পৌঁছে দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যম স্বাধীনতা সূচকে বাংলাদেশের ৩ ধাপ অবনতি: ১৮০ দেশের মধ্যে ১৫২তম অবস্থান

ভেজালমুক্ত খাদ্যের প্রত্যয়ে এক নারীর সংগ্রাম ও সাফল্য

আপডেট সময় : ০২:৩৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬