মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

ধানমন্ডিতে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীরের ‘ক্যাশিয়ার’ রিফাত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৫১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের ঘনিষ্ঠ সহযোগী ও তার অর্থ লেনদেনের নিয়ন্ত্রক হিসেবে পরিচিত রিফাত নিলয় জোয়ার্দারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে অবৈধ অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি বিশেষ দল ধানমন্ডির ১৪/এ নম্বর সড়কের ২৯ নম্বর বাড়ির ‘মনোরমা অ্যাপার্টমেন্ট’-এ অভিযান চালিয়ে তাকে আটক করে। সংশ্লিষ্ট সূত্র জানায়, রিফাত নিলয় জোয়ার্দার দীর্ঘদিন ধরে সাবেক আইজিপি বেনজীর আহমেদ এবং পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের ছায়া সঙ্গী হিসেবে কাজ করে আসছিলেন।

অভিযোগ রয়েছে, গত জুলাই মাসে ছাত্র-জনতার গণআন্দোলন দমনে নেপথ্যে থেকে অর্থের জোগান দিয়েছিলেন এই রিফাত। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা থাকলেও এতদিন তিনি ধরাছোঁয়ার বাইরে ছিলেন। এছাড়া ঢাকা শহরের বিভিন্ন স্থানে বেনজীর আহমেদ ও মনিরুল ইসলামের নামে-বেনামে থাকা একাধিক ফ্ল্যাট ও স্থাবর সম্পত্তি দেখাশোনার দায়িত্ব ছিল রিফাতের ওপর। এসব ফ্ল্যাট থেকে নিয়মিত ভাড়া তুলে তিনি আত্মগোপনে থাকা সাবেক ওই দুই পুলিশ কর্মকর্তার কাছে পৌঁছে দিতেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

পুলিশ জানায়, রিফাত নিলয় জোয়ার্দারকে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে তার নেপথ্যে থাকা অন্যান্য প্রভাবশালী ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহ করতে তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ করা হবে। বর্তমানে তিনি ডিবি পুলিশের হেফাজতে রয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণভোটের রায় উপেক্ষা করে বিএনপি জনগণের সঙ্গে বেইমানি করেছে: রাবি ছাত্রশিবির

ধানমন্ডিতে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীরের ‘ক্যাশিয়ার’ রিফাত

আপডেট সময় : ১২:৫১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬