মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

জনপ্রশাসনে ১১৮ যুগ্ম-সচিবের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৩৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

মঙ্গলবার রাতে জনপ্রশাসনে বড় ধরনের পদোন্নতি দিয়েছে সরকার। প্রশাসন ক্যাডারের ১১৮ জন যুগ্ম-সচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মাধ্যমে সরকারের উচ্চ পর্যায়ে কর্মকর্তাদের পদোন্নতির ধারাবাহিকতা বজায় থাকলো।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, ২০তম ব্যাচের কর্মকর্তাদের এই পদোন্নতি দেওয়া হয়েছে। মোট ৪০৭ জন কর্মকর্তার মধ্যে এই ১১৮ জন কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়া হলো।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রজ্ঞাপনে বলা হয়েছে, উল্লিখিত কর্মস্থল থেকে কোনো কর্মকর্তার দপ্তর বা কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তিত হয়ে থাকলে, তিনি তার বর্তমান দপ্তরের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করবেন।

এছাড়াও, ভবিষ্যতে কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে, এই আদেশের প্রয়োজনীয় সংশোধন বা বাতিলের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। অতিরিক্ত সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ তাদের যোগদানপত্র সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর অথবা অনলাইনে (email: sal@mopa.gov.bd) দাখিল করতে পারবেন। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণভোটের রায় উপেক্ষা করে বিএনপি জনগণের সঙ্গে বেইমানি করেছে: রাবি ছাত্রশিবির

জনপ্রশাসনে ১১৮ যুগ্ম-সচিবের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি

আপডেট সময় : ১০:৩৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬