বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একইসঙ্গে আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সরকারের গৃহীত পদক্ষেপের প্রতি সংস্থাটি তাদের অব্যাহত সমর্থন ব্যক্ত করেছে। মঙ্গলবার বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আলী রীয়াজের সঙ্গে এক বৈঠকে ইইউর ঢাকা নিযুক্ত রাষ্ট্রদূত মাইকেল মিলার এই সমর্থন পুনর্ব্যক্ত করেন।
বৈঠকে রাষ্ট্রদূত মিলার জানান, বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণের জন্য ইইউর একটি বৃহৎ পর্যবেক্ষক দল পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে এবং ইতোমধ্যে দলের একটি অগ্রগামী দল ঢাকায় অবস্থান করছে। তিনি আরও আশা প্রকাশ করেন যে, আগামী দিনগুলোতে বাংলাদেশ ও ইইউর মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
এদিকে, বাংলাদেশের গণভোট ও গণতান্ত্রিক উত্তরণে ইইউর সমর্থনের জন্য ধন্যবাদ জানান ড. আলী রীয়াজ। তিনি রাষ্ট্রদূতকে আসন্ন গণভোটের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।
রিপোর্টারের নাম 

























