ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

আল জাজিরার সম্প্রচারে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ইসরাইল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৪৯:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

আল জাজিরা মিডিয়া নেটওয়ার্কের কার্যক্রম এবং দেশটিতে তাদের কার্যালয় বন্ধের ওপর নিষেধাজ্ঞা আরো ৯০ দিন বাড়িয়েছে ইসরাইল। দেশটির যোগাযোগমন্ত্রী শ্লোমো কারাহির স্বাক্ষর করা এবং রোববার ঘোষণা দেয়া এই আদেশে নিষেধাজ্ঞার এই মেয়াদ বাড়ানো হয়।

২০২৪ সালের মে মাসে, গাজায় ইসরাইলের যুদ্ধ যখন তুঙ্গে, তখন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা ইসরাইলে আল জাজিরার কার্যক্রম বন্ধ করার পক্ষে ভোট দেয়। এর কয়েক সপ্তাহ আগে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে একটি আইন পাস করা হয়। এতে ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি’ হিসেবে বিবেচিত বিদেশি সম্প্রচারমাধ্যম সাময়িকভাবে বন্ধ করে দেয়ার অনুমতি দেয়া হয়।

বিজ্ঞাপন

একই বছরের সেপ্টেম্বরে, ইসরাইলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরের রামাল্লা শহরে আল জাজিরার অফিসেও হামলা চালায়, সরঞ্জাম ও নথিপত্র জব্দ করে এবং নেটওয়ার্কের অফিস বন্ধ করে দেয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা হ্রাস, তবে দাখিল পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি

আল জাজিরার সম্প্রচারে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ইসরাইল

আপডেট সময় : ১০:৪৯:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬