ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিডুবি: ১৫ জনের মৃতদেহ উদ্ধার, নিখোঁজ ৪৩

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৩৮:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে একটি যাত্রীবাহী ফেরিডুবির ঘটনায় অন্তত ১৫ জনের প্রাণহানি ঘটেছে। সোমবার ভোরে বাসিলান প্রদেশের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় অন্তত ৪৩ জন যাত্রী নিখোঁজ রয়েছেন। উদ্ধারকারী দল জীবিত অবস্থায় ১৩৮ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে।

ফিলিপাইন কোস্টগার্ডের সূত্রে জানা গেছে, দুর্ঘটনাকবলিত ফেরিটিতে ৩৩২ জন যাত্রী এবং ২৭ জন ক্রু সদস্য ছিলেন। উদ্ধার অভিযানে কোস্টগার্ডের ডুবুরিরা সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। উদ্ধারকৃত ১৩৮ জনের মধ্যে ১৮ জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রশাসনের তথ্যমতে, ‘ত্রিশা কেরস্টিন ৩’ নামের ফেরিটি স্থানীয় সময় ভোরের দিকে বাসিলানের জাম্বোয়াঙ্গা শহর থেকে মিন্দানাও প্রদেশের জোলো দ্বীপের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। যাত্রার কিছুক্ষণ পরেই এটি ডুবে যায়। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।

দুর্যোগ মোকাবিলা দপ্তরের একজন মুখপাত্র জানিয়েছেন, বর্তমানে উদ্ধার ও নিখোঁজ যাত্রীদের সন্ধান কার্যক্রমে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এই উদ্ধার তৎপরতাকে আরও জোরদার করতে মিন্দানাও প্রাদেশিক প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা হ্রাস, তবে দাখিল পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি

ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিডুবি: ১৫ জনের মৃতদেহ উদ্ধার, নিখোঁজ ৪৩

আপডেট সময় : ০৯:৩৮:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬