ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬

‘১৫ বছর হালচাষ করেছি, ফসল অন্য কেউ নেবে না’: সরাইলে রুমিন ফারহানা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৫৭:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক পথসভায় নিজের রাজনৈতিক অবস্থান ও নির্বাচনী পরিবেশ নিয়ে তীব্র ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে নামা এই নেত্রী সাফ জানিয়ে দিয়েছেন, দীর্ঘ দেড় দশক ধরে এলাকায় তিনি যে রাজনৈতিক ভিত্তি তৈরি করেছেন, তার সুফল তিনি অন্য কাউকে নিতে দেবেন না।

শনিবার সন্ধ্যায় সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের মলাইশ গ্রামে আয়োজিত এক পথসভায় সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, “আমি ১৫ বছর ধরে এই মাটিতে হালচাষ করেছি, বীজ বুনেছি এবং ধান রোপণ করেছি। এখন ফসল কাটার সময় যদি সব মরুভূমি হয়ে যায়, তবে তা অত্যন্ত দুঃখজনক। আমার চাষ করা ধান আমার হাঁসই খাবে।” রূপক অর্থে নিজের দীর্ঘদিনের রাজনৈতিক পরিশ্রমের কথা উল্লেখ করে তিনি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান এবং প্রতিটি ভোট ও সমর্থন যথাযথভাবে রক্ষা করার নির্দেশ দেন।

নির্বাচনী পরিবেশ নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করে রুমিন ফারহানা অভিযোগ করেন, সরাইলে এখনো নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড বা সমান সুযোগ তৈরি হয়নি। তিনি বলেন, মাঠ পর্যায়ে এখনো পেশিশক্তি ও কালোটাকার ব্যাপক প্রভাব রয়েছে। বড় রাজনৈতিক দলগুলো যেকোনো উপায়ে জয় ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে বলে তিনি মন্তব্য করেন।

প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, “সাধারণ একটি উঠান বৈঠক করার কারণে আমাকে এ পর্যন্ত ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অথচ অন্য প্রার্থীরা বড় বড় মঞ্চ তৈরি করে জনসভা ও ভোট প্রার্থনা করলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।” এমনকি ধর্মীয় অনুষ্ঠানের নামে তার বিরুদ্ধে কুৎসা রটানো হলেও প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে বলে তিনি দাবি করেন।

উল্লেখ্য, ব্যারিস্টার রুমিন ফারহানা এবার দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে তার পরিবর্তে দল থেকে জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের একজন শীর্ষ নেতাকে সমর্থন দেওয়া হয়। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এই পরিস্থিতিতেই তিনি নিজের অস্তিত্ব রক্ষায় নির্বাচনী লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুবাইয়ে প্রতিরক্ষা মিসাইলের আঘাতে মৃত্যু, আন্তর্জাতিক উদ্বেগ

‘১৫ বছর হালচাষ করেছি, ফসল অন্য কেউ নেবে না’: সরাইলে রুমিন ফারহানা

আপডেট সময় : ১১:৫৭:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬