ভারতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে বিভিন্ন সময়ে আটক ৩১ জন বাংলাদেশিকে একটি পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করেছে বিএসএফ। রবিবার চুয়াডাঙ্গার দর্শনা বন্দর চেকপোস্ট দিয়ে তাদের দেশে ফেরত পাঠানো হয়।
ফেরত আসা এই বাংলাদেশিদের বাড়ি ঢাকা, মানিকগঞ্জ, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, শেরপুর, মৌলভীবাজার, কুড়িগ্রাম, ময়মনসিংহ, খুলনা, যশোর, নড়াইল, সাতক্ষীরা ও চুয়াডাঙ্গা জেলায়।
এই পতাকা বৈঠকে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-এর পক্ষে নেতৃত্ব দেন সুবেদার মো. আবুল হাসান এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর পক্ষে ছিলেন ইন্সপেক্টর শিব শংকর সিং।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর জানিয়েছেন, “ফেরত আসা ব্যক্তিদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের নিজ নিজ পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হবে।”
যারা ফেরত এসেছেন, তারা জানান, কাজের খোঁজে তারা বিভিন্ন সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। সেখানে তারা ভারতের মুম্বাই শহরে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। সম্প্রতি ভারতজুড়ে অবৈধ অনুপ্রবেশকারীদের ধরার জন্য বড় ধরনের অভিযান শুরু হলে ভারতীয় পুলিশ তাদের আটক করে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেয়।
রিপোর্টারের নাম 






















