বাংলাদেশ মেডিকেল ইকুইপমেন্ট ইম্পোটার্স অ্যান্ড সাপ্লাইয়ার্স অ্যাসোসিয়েশনের (বিএমইআইএসএ) দ্বি-বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নতুন কার্যনির্বাহী কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মাহফুজ হাসান এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মাসুমুল হক। ২০২৬-২৭ সাল পর্যন্ত দুই বছর মেয়াদে এই কমিটি দায়িত্ব পালন করবে।
বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর ইন্টারকন্টিনালের ক্রিস্টাল হলে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনটির ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভার প্রথম পর্বে বিদায়ী সভাপতি মো. টিপু সুলতান সভাপতিত্ব করেন। পরবর্তীতে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি মাহফুজ হাসান।
সাধারণ সভায় বিদায়ী সাধারণ সম্পাদক আরশেদ আলম পুলক সংগঠনটির ২০২৪-২৫ সালের কার্যবিবরণী পেশ করেন এবং পরিচালক (অর্থ) মনিরুজ্জামান মনির নিরীক্ষিত হিসাব বিবরণী উপস্থাপন করেন।
এরপর, প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হাবীব রশীদ, সদস্য কাজী মো. আসাদ ও কাওসার হোসেন আনুষ্ঠানিকভাবে নির্বাচনে বিজয়ী সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র সহ-সভাপতি, সাতজন সহ-সভাপতি এবং ১১ জন পরিচালকের নাম ঘোষণা করেন। নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার। নবনির্বাচিত সভাপতি মাহফুজ হাসানের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী সভাপতি মো. টিপু সুলতান।
নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও, শেখ মোহাম্মদ জাকির হোসেন সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। সাতজন সহ-সভাপতি হলেন— মো. শহিদুল হাসন, মো. জহিরুল ইসলাম, মো. জাহিদ হোসেন খান, মাহবুবুর রহমান, মো. বিল্লাল হোসেন, মো. মনসুর আহম্মেদ এবং সুশীল চন্দ্র সিংহ। যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সৈয়দ মাহমুদুর রশিদ ও মো. মনিরুল হাসান।
এছাড়াও, মনিরুজ্জামান মনির, আরশেদ আলম পুলক, নাহিদ আক্তার, মির মোশাররফ হোসেন, শেখ মাসুম, অমল কান্তি শর্মা, মো. মাহমুদ সর্দার, মোহাম্মদ কাওসার মনি এবং মো. হাসানুজ্জামান পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন।
রিপোর্টারের নাম 
















