ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

সর্বোচ্চ বেতন ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব

## সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোয় বড় পরিবর্তন: সর্বোচ্চ বেতন ১.৬০ লাখ, সর্বনিম্ন ২০ হাজার!

ঢাকা: সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোয় সর্বোচ্চ বেতন ১ লাখ ৬০ হাজার টাকা এবং সর্বনিম্ন বেতন ২০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করতে যাচ্ছে জাতীয় বেতন কমিশন। নবম জাতীয় পে-স্কেল সংক্রান্ত চূড়ান্ত প্রতিবেদন বুধবার বিকেলে প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হবে।

সচিবালয়ে কমিশনের বিশেষ সূত্রে জানা গেছে, বর্তমানে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন ৮ হাজার ২৫০ টাকা। নতুন স্কেলে এটি বাড়িয়ে ২০ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে, সর্বোচ্চ ধাপে বর্তমানে নির্ধারিত বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ থাকছে।

বুধবার বিকেল ৫টায় প্রধান উপদেষ্টার সঙ্গে কমিশনের একটি সাক্ষাতের সময় নির্ধারিত হয়েছে। এর আগে দুপুর সাড়ে ১২টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের পুরনো ভবনের সম্মেলন কক্ষে কমিশনের সভা অনুষ্ঠিত হয়। কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই প্রতিবেদন জমা দেবেন। এসময় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ উপস্থিত থাকবেন বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

কমিশন সূত্রে আরও জানা গেছে, প্রস্তাবিত বেতন কাঠামোয় ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আংশিকভাবে নতুন বেতন বৃদ্ধি কার্যকর করার সুপারিশ করা হয়েছে। তবে এটি পুরোপুরি বাস্তবায়িত হবে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন, অর্থাৎ ১ জুলাই থেকে।

নতুন স্কেলে বেতন বৃদ্ধির হার ১০০ থেকে ১৪৭ শতাংশ পর্যন্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও, প্রস্তাবিত বেতন কাঠামোয় নিম্ন ও মধ্যম সারির কর্মকর্তাদের বেতন ও ভাতা তুলনামূলক বেশি বাড়ানোর সুপারিশ করা হয়েছে। তবে, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন যে কমিশনের সকল সুপারিশ হুবহু বাস্তবায়ন নাও হতে পারে। তিনি আশা প্রকাশ করেন যে অন্তর্বর্তী সরকারের প্রণীত প্রস্তাবে সরকারি চাকরিজীবীরা সন্তুষ্ট হবেন।

উল্লেখ্য, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে গত বছরের ২৭ জুলাই ২১ সদস্য বিশিষ্ট একটি বেতন কমিশন গঠন করা হয়। সাবেক অর্থসচিব ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান জাকির আহমেদ খানকে এই কমিশনের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। কমিশনকে ছয় মাসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের ওপর বর্বরোচিত হামলা, আহত ২

সর্বোচ্চ বেতন ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব

আপডেট সময় : ১০:৫০:২২ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬