ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

কড়াইলের বস্তিবাসীর জীবনমান উন্নয়নে তারেক রহমানের বহুমুখী প্রতিশ্রুতি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:১৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

রাজধানীর মহাখালীর কড়াইল বস্তির বাসিন্দাদের জীবনমান উন্নয়নে বহুমুখী প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উন্নত আবাসন, আধুনিক ও মানসম্মত শিক্ষা এবং হাতের কাছে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন তিনি।

মঙ্গলবার কড়াইলবাসীর আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব প্রতিশ্রুতি দেন।

তারেক রহমান বলেন, কড়াইলের বস্তিতে বসবাসকারী শিশুদের সন্তানরাও যেন বড় দালানে থাকা ধনী পরিবারের সন্তানদের মতো একই শিক্ষাব্যবস্থার সুযোগ পায়। ধনীদের সন্তানরা যেমন বিদেশি ভাষা শেখা ও খেলাধুলার সুযোগ পায়, আমরা চাই বস্তিবাসীর সন্তানরাও যেন একই ধরনের সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারে।

কড়াইলবাসীদের উদ্দেশে তিনি আরও বলেন, আমরা আপনাদের জন্যই রাজনীতি করি। বিএনপি এর আগেও যখনই জনগণকে প্রতিশ্রুতি দিয়েছে, আমরা তা রক্ষা করার চেষ্টা করেছি। আল্লাহ যদি আমাকে সুযোগ দেন, তবে আপনাদের জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে চাই।

তিনি তার প্রতিশ্রুতিতে উল্লেখ করেন, কড়াইলবাসীদের আবাসন সংকট সমাধানে বহুতল ভবন নির্মাণ করা হবে। দীর্ঘকাল ধরে এখানে বসবাসকারী বস্তিবাসীদের নামে রেজিস্ট্রেশন করে ছোট ছোট ফ্ল্যাট উপহার দেওয়া হবে। বস্তিবাসীর পড়ালেখার জন্য স্কুল এবং খেলার মাঠের ব্যবস্থা করা হবে। স্বাস্থ্যসেবা ও চিকিৎসার সমস্যার সমাধানে এই এলাকায় হাসপাতাল ও ক্লিনিক নির্মাণ করা হবে, যাতে তারা হাতের কাছেই জরুরি স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারেন।

এ সময় তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান। বক্তব্যের শুরুতে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসের পরও দেশে মবের ঘটনা অব্যাহত: সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা

কড়াইলের বস্তিবাসীর জীবনমান উন্নয়নে তারেক রহমানের বহুমুখী প্রতিশ্রুতি

আপডেট সময় : ০৬:১৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬