মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

নির্বাচন নিয়ে শঙ্কার অবকাশ নেই, ১২ ফেব্রুয়ারিই ভোট: ফেনীতে অর্থ উপদেষ্টা

আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত সময়েই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এ নিয়ে সংশয়ের কোনো কারণ নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি দৃঢ়তার সাথে উল্লেখ করেন, কোনো বাধাই এই নির্বাচন প্রক্রিয়াকে রুখতে পারবে না।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ফেনী পৌরসভা প্রাঙ্গণে ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচি ও নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি উচ্চ আদালতের নির্দেশে একটি ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিত হওয়ার বিষয়টি টেনে সাংবাদিকরা জাতীয় নির্বাচনের নিরাপত্তা ও নিশ্চয়তা নিয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, জাতীয় নির্বাচন নিয়ে শঙ্কার কোনো অবকাশ নেই। আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবেই। নির্বাচনী কার্যক্রমে কোনো কিছুই প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না।

ফেনীর জেলা প্রশাসক মনিরা হকের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। জেলা শিল্পকলা কর্মকর্তা সুদীপ্তা চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে, জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও বিশিষ্ট ব্যক্তিবর্গের অংশগ্রহণে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অর্থ উপদেষ্টা। সভায় তিনি আসন্ন নির্বাচন উপলক্ষে জনমত গঠন এবং ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। মতবিনিময় শেষে তিনি ফেনী পৌরসভা প্রাঙ্গণে প্রচারণার অংশ হিসেবে ‘ভোটের গাড়ি’র উদ্বোধন করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কওমিপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ পাঁচ ইসলামি আলোচক: শীর্ষে শায়খ আহমাদুল্লাহ

নির্বাচন নিয়ে শঙ্কার অবকাশ নেই, ১২ ফেব্রুয়ারিই ভোট: ফেনীতে অর্থ উপদেষ্টা

আপডেট সময় : ১০:৪৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬