মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

রাজধানীতে ডিএমপির ‘অপারেশন ডেভিল হান্ট’: চার থানায় গ্রেপ্তার ২৭

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এ বিভিন্ন এলাকা থেকে ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত রবিবার দিনভর রাজধানীর পৃথক চারটি থানা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। সোমবার ডিএমপির উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান অভিযানের এই তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানীর বংশাল, কলাবাগান, শেরেবাংলা নগর ও মুগদা থানা এলাকায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে বংশাল থেকে ৪ জন, কলাবাগান থেকে ৪ জন, শেরেবাংলা নগর থেকে ৩ জন এবং মুগদা এলাকা থেকে সর্বোচ্চ ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বংশাল থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— মো. মিজানুর রহমান (৩০), মো. শহীদ চান (৫৫), রনজিত কুমার সূত্রধর ও মো. জাকির হোসেন। কলাবাগান থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে মো. আলিফ চকদার (১৯), মো. ইমন (২৬), রমজান (২০) ও মো. জাকারিয়া ইসলাম আগুনকে (২২)।

শেরেবাংলা নগর থানা এলাকায় পরিচালিত অভিযানে গ্রেপ্তার হয়েছেন— মো. সুয়েফ হোসেন সাঈফ (২০), মো. সজিব রহমান (২৬) ও মো. মাহবুবুর রহমান।

এছাড়া মুগদা থানা এলাকায় বড় ধরনের অভিযানে গ্রেপ্তার ১৬ জন হলেন— শামসুল আলম কুট্টি (৩২), নিয়ামুল হুদা কাকন (২০), মো. জাহিদুল ইসলাম (২৭), মো. সামসুল আলম (৪০), মো. সাকিব উদ্দিন (১৮), রুবেল (১৮), মো. বিল্লাল মিয়া (৩৬), আমির হোসেন (৪২), মো. সোহাগ (৩৫), মো. চাঁন মিয়া (৩৫), মো. আলমগীর (২৮), আলী হোসেন (৩৪), মো. শাহাদাৎ (২৮), মো. মারুফ হোসেন (৩০), মো. নাজির হোসেন (৩৫) ও মো. ইমন (২১)।

ডিএমপি জানায়, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ দমনে এই বিশেষ অভিযান চলমান থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কওমিপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ পাঁচ ইসলামি আলোচক: শীর্ষে শায়খ আহমাদুল্লাহ

রাজধানীতে ডিএমপির ‘অপারেশন ডেভিল হান্ট’: চার থানায় গ্রেপ্তার ২৭

আপডেট সময় : ১০:৪৩:৪০ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬