ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

ইসির আশ্বাসে ঘেরাও কর্মসূচি স্থগিত করলো ছাত্রদল

নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে নিজেদের দাবি পূরণের ইতিবাচক আশ্বাস পাওয়ার পর ঘেরাও কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার বিকেলে ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজের সঙ্গে এক বৈঠক শেষে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এই সিদ্ধান্তের কথা জানান।

তিন দফা দাবিতে গত রবিবার থেকে নির্বাচন কমিশন অভিমুখে এই ঘেরাও কর্মসূচি পালন করে আসছিল ছাত্রদল। সোমবার বিকেলে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ইসির অতিরিক্ত সচিবের সঙ্গে আলোচনায় বসেন।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাকিবুল ইসলাম রাকিব বলেন, “নির্বাচন কমিশনের অনুরোধ এবং আমাদের দাবিগুলো মেনে নেওয়ার বিষয়ে ইতিবাচক আশ্বাস পাওয়ায় আমরা কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছি।” তিনি আরও যোগ করেন, “তবে কোনো গোষ্ঠী যদি আবারও অপকৌশল ব্যবহার করে নির্বাচন কমিশনের ওপর চাপ সৃষ্টির চেষ্টা করে, তাহলে ছাত্রদল তার উপযুক্ত জবাব দেবে।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

২০২৬ সালের শান্তি নোবেলের দৌড়ে ২৮৭ প্রার্থী, আলোচনায় ট্রাম্পের নাম

ইসির আশ্বাসে ঘেরাও কর্মসূচি স্থগিত করলো ছাত্রদল

আপডেট সময় : ১০:৪০:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬