ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের ‘অধ্যাদেশ মঞ্চ’ গঠন

রাজধানীর সরকারি সাত কলেজকে নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা এবার ‘অধ্যাদেশ মঞ্চ’ তৈরির কর্মসূচি শুরু করেছেন। সোমবার (১৯ জানুয়ারি) দুপুর থেকে ঢাকা কলেজের সামনে এই মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে সরকারের পক্ষ থেকে দ্রুত অধ্যাদেশ জারির চাপ তৈরি করতেই শিক্ষার্থীদের এই নতুন পদক্ষেপ।

সরেজমিনে দেখা গেছে, ঢাকা কলেজের মূল ফটক সংলগ্ন ফুটপাতে কাঠ ও বাঁশ দিয়ে মঞ্চ তৈরির প্রাথমিক কাজ চলছে। তবে ক্যাম্পাসে পরীক্ষা চলমান থাকায় সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কম থাকলেও আন্দোলনকারীরা সেখানে অবস্থান করছেন। আন্দোলন সংশ্লিষ্টরা জানিয়েছেন, কেবল ঢাকা কলেজ নয়, রাজধানীর বিভিন্ন পয়েন্টে মোট চারটি মঞ্চ তৈরি করা হচ্ছে। এর মধ্যে সরকারি বাঙলা কলেজের সামনে একটি, কবি নজরুল ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের সমন্বয়ে একটি এবং সরকারি তিতুমীর কলেজের সামনে আরও একটি ভ্রাম্যমাণ মঞ্চ স্থাপন করা হচ্ছে।

সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের মুখপাত্র আবদুর রহমান জানান, সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্র সংগঠনের স্বতঃস্ফূর্ত অর্থায়নে এই মঞ্চগুলো তৈরি করা হচ্ছে। এর মধ্যে একটি ট্রাকের ওপর ভাসমান মঞ্চ থাকবে, যা সাতটি কলেজের সামনে পর্যায়ক্রমে অবস্থান করবে। এই মঞ্চগুলো থেকে বিশ্ববিদ্যালয়ের রূপরেখা, বর্তমান সংকট ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

আন্দোলনের পরবর্তী কর্মসূচি সম্পর্কে মুখপাত্র জানান, আগামী বুধবার পর্যন্ত তারা সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় থাকবেন। ওই দিন যদি অধ্যাদেশ সংক্রান্ত কোনো নেতিবাচক বার্তা আসে, তবে তারা ‘মার্চ ফর যমুনা’ কর্মসূচি পালন করবেন। আর যদি সিদ্ধান্ত ইতিবাচক হয়, তবে বৃহস্পতিবার সবকটি মঞ্চের সমন্বয়ে সায়েন্স ল্যাব এলাকায় বড় ধরনের আনন্দ মিছিল বের করা হবে।

এদিকে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার লক্ষে খসড়া অধ্যাদেশ চূড়ান্ত করার কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত রবিবার (১৮ জানুয়ারি) যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে চূড়ান্ত খসড়াটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। বর্তমানে এটি সরকারের সর্বোচ্চ পর্যায়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বার্তায় জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তাই জনজীবন ব্যাহত হয় বা জনদুর্ভোগ সৃষ্টি হতে পারে—এমন কোনো কর্মসূচি থেকে বিরত থাকতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি যেন দীর্ঘদিনের এই প্রক্রিয়ায় বাধা হয়ে না দাঁড়ায়, সে বিষয়েও সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

২০২৬ সালের শান্তি নোবেলের দৌড়ে ২৮৭ প্রার্থী, আলোচনায় ট্রাম্পের নাম

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের ‘অধ্যাদেশ মঞ্চ’ গঠন

আপডেট সময় : ০২:২৮:১৮ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬