ভারতের জলসীমায় অনুপ্রবেশের দায়ে একটি পাকিস্তানি মাছ ধরার নৌকা জব্দ করেছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। আরব সাগরে টহলরত অবস্থায় নৌকাটি আটক করা হয় এবং এর ৯ জন ক্রুকে গ্রেফতার করা হয়েছে।
গুজরাট ডিফেন্সের জনতথ্য কর্মকর্তা (পিআরও) উইং কমান্ডার অভিষেক কুমার তিওয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর একটি জাহাজ আরব সাগরে নিয়মিত টহল দিচ্ছিল। সে সময় ভারতের জলসীমার মধ্যে একটি পাকিস্তানি মাছ ধরার নৌকা দেখতে পায় তারা।
উপকূলরক্ষীরা নৌকাটিকে থামানোর নির্দেশ দিলে সেটি দ্রুত পাকিস্তানের জলসীমার দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে উপকূলরক্ষী বাহিনীর সদস্যরা ধাওয়া করে নৌকাটিকে আটক করতে সক্ষম হয় এবং এর ৯ জন ক্রুকে গ্রেফতার করে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
রিপোর্টারের নাম 



















