ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

মানিকছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল লাকড়ি বোঝাই জিপ, প্রাণ হারালেন চালক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:০২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

খাগড়াছড়ির মানিকছড়িতে লাকড়ি বোঝাই একটি জিপগাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার ভোররাতে উপজেলার বাটনাতলী ইউনিয়নের বাঞ্ছারামপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত চালকের নাম মো. হোসেন (২২)। তিনি বাঞ্ছারামপাড়া এলাকার বাসিন্দা আমিনুল ইসলাম ড্রাইভারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে লাকড়ি নিয়ে জিপটি বাঞ্ছারামপাড়ার স্কুলটিলা নামক স্থানে পৌঁছালে চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় গাড়িটি সড়কের ওপর উল্টে গেলে হোসেন গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বর্তমানে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাগুরায় স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের করুণ মৃত্যু

মানিকছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল লাকড়ি বোঝাই জিপ, প্রাণ হারালেন চালক

আপডেট সময় : ০১:০২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬