ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

মার্কিন সংঘাতের ভয় নেই, কূটনৈতিক লড়াইয়ে প্রস্তুত ভেনেজুয়েলা: অন্তর্বর্তী প্রেসিডেন্ট রদ্রিগেজ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৫০:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ঘোষণা করেছেন, তার সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো ধরনের কূটনৈতিক সংঘাতের মুখোমুখি হতে ভয় পায় না। গত ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের এক সামরিক হামলায় দেশটির পূর্বসূরি প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম নতুন প্রশাসনের পক্ষ থেকে এমন কঠোর বার্তা এলো। রদ্রিগেজ জোর দিয়ে বলেছেন, তার দেশ শক্তিশালী যুক্তরাষ্ট্রের সঙ্গে রাজনৈতিক ও কূটনৈতিকভাবে মোকাবিলা করতে সম্পূর্ণ প্রস্তুত।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে রদ্রিগেজ বলেন, “আমরা জানি, তারা (যুক্তরাষ্ট্র) অত্যন্ত শক্তিশালী। আমরা জানি, তারা একটি প্রাণঘাতী পরমাণু শক্তিধর দেশ।” তবে তিনি যোগ করেন, “রাজনৈতিক সংলাপ ও কূটনৈতিকভাবে তাদের মোকাবিলা করতে আমরা ভয় পাই না।”

মাদুরোর ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা এবং বামপন্থি সরকারের একজন ঘনিষ্ঠ মিত্র রদ্রিগেজ, মাদুরোর ক্ষমতাচ্যুতির পর সংসদের অধিবেশনে জাতির উদ্দেশে ভাষণ দেন। সংসদ সদস্যরা করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান। তিনি জানান, যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগে বিচারের মুখোমুখি হওয়া মাদুরোর মর্যাদার প্রতি সম্মান জানাতে তিনি ওয়াশিংটনকে অনুরোধ করেছেন।

এর আগে গত বুধবার রদ্রিগেজ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ফোনালাপ হয়। ট্রাম্প এই ফোনালাপের পর রদ্রিগেজকে একজন “অসাধারণ ব্যক্তি” হিসেবে বর্ণনা করেন। তিনি আরও জানান, দুই নেতা “তেল, খনিজ সম্পদ, বাণিজ্য ও জাতীয় নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে” আলোচনা করেছেন এবং “অসাধারণ অগ্রগতি” অর্জন করা হয়েছে।

তবে ক্ষমতা গ্রহণের পর থেকেই রদ্রিগেজকে এক সূক্ষ্ম কূটনৈতিক ভারসাম্য বজায় রাখতে হচ্ছে। একদিকে তাকে ট্রাম্প প্রশাসনের দাবিগুলো পূরণের চেষ্টা করতে হচ্ছে, অন্যদিকে মাদুরো অনুগত নিরাপত্তা বাহিনী ও আধাসামরিক গোষ্ঠীর সম্ভাব্য বিরূপ প্রতিক্রিয়া এড়ানোর চেষ্টায়ও রয়েছেন তিনি।

এর মধ্যেই ট্রাম্প বৃহস্পতিবার ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদোর সঙ্গে বৈঠক করেছেন। হোয়াইট হাউস এই বৈঠককে ইতিবাচক হিসেবে অভিহিত করেছে, যদিও ট্রাম্প এখনো বিরোধী দলের অন্য নেতাদের ব্যাপকভাবে উপেক্ষা করে চলেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তার আশ্বাস অস্ট্রেলিয়ার

মার্কিন সংঘাতের ভয় নেই, কূটনৈতিক লড়াইয়ে প্রস্তুত ভেনেজুয়েলা: অন্তর্বর্তী প্রেসিডেন্ট রদ্রিগেজ

আপডেট সময় : ১১:৫০:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬