ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

লোহাগাড়ায় সেনা অভিযানে অস্ত্র-মাদকসহ শীর্ষ সন্ত্রাসী রিফাত গ্রেপ্তার, এলাকায় স্বস্তি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:২৮:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

চট্টগ্রামের লোহাগাড়ায় সেনাবাহিনীর এক বিশেষ অভিযানে অস্ত্র, মাদক ও অত্যাধুনিক সরঞ্জামসহ শীর্ষ সন্ত্রাসী রিফাত (৩৫) গ্রেপ্তার হয়েছেন। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার চরম্বা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তেলিবিলা এলাকা থেকে তাকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত এই কুখ্যাত সন্ত্রাসীর গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

আটক রিফাত চরম্বা ইউনিয়নের তেলিবিলা এলাকার ছিদ্দিক সওদাগরের ছেলে। সেনাবাহিনীর অভিযানে তার কাছ থেকে দুটি এলজি, সাতটি কার্তুজ, দুই লিটার বাংলা মদ, চারটি রামদা, ছয়টি চাকু, একটি ড্রোন, আটটি মোবাইল ফোন, তিনটি মেমোরি কার্ড, একটি মোবাইল ব্যাটারি, একটি রকেট প্যারাসুট ফ্লেয়ার সিগন্যাল, একটি পেনড্রাইভ এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্র ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, রিফাত এলাকায় চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছিল। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল বলে জানা গেছে।

লোহাগাড়া আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন ওলিদ বিন মৌদুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উল্লেখিত সরঞ্জামাদিসহ শীর্ষ সন্ত্রাসী রিফাতকে আটক করা হয়। পরে তাকে লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা রিফাতের গ্রেপ্তারে গভীর স্বস্তি প্রকাশ করেছেন। তারা জানান, তার অত্যাচারে এলাকার মানুষ দীর্ঘদিন ধরে তটস্থ ছিল। লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল জলিল নিশ্চিত করেছেন, আটক সন্ত্রাসীর বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সপ্তাহান্তে বৃষ্টিতে ভিজবে দেশের পাঁচ বিভাগ: আবহাওয়া অফিসের পূর্বাভাস

লোহাগাড়ায় সেনা অভিযানে অস্ত্র-মাদকসহ শীর্ষ সন্ত্রাসী রিফাত গ্রেপ্তার, এলাকায় স্বস্তি

আপডেট সময় : ১১:২৮:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬