ভারতের সেনাবাহিনী ভবিষ্যতের সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হচ্ছে বলে জানিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। রাজস্থানের জয়পুরে সেনা দিবসের কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আধুনিক প্রযুক্তি এবং দেশীয় সামরিক সরঞ্জামের ওপর জোর দিয়ে আত্মনির্ভরতা এখন কেবল একটি লক্ষ্য নয়, বরং এটি কৌশলগতভাবে অপরিহার্য।
জেনারেল দ্বিবেদী তার বক্তব্যে জোর দিয়ে বলেন, ভারতীয় সেনাবাহিনী ভবিষ্যতের সব ধরনের পরিস্থিতি মোকাবেলায় সক্ষমতা অর্জন করছে। তিনি উল্লেখ করেন যে, বর্তমান সেনাবাহিনী সুপ্রশিক্ষিত সেনা সদস্য, অত্যাধুনিক সামরিক সরঞ্জাম এবং বহুমুখী অপারেশনাল দক্ষতার অধিকারী। সেনাদের সক্ষমতা আরও বাড়াতে প্রযুক্তির ব্যাপক ব্যবহার করা হচ্ছে বলেও জানান তিনি।
রিপোর্টারের নাম 



















