ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

বিমানবন্দরের আগুন তদন্তে স্কটল্যান্ড ইয়ার্ডের সহযোগিতা চাওয়া হয়েছে: প্রেস সচিব

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:১৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ‘বিমানবন্দরে আগুনের কারণ জানতে আমরা ইতোমধ্যে স্কটল্যান্ড ইয়ার্ড, অস্ট্রেলিয়া, চীন এবং তুরস্ক সরকারের সঙ্গে যোগাযোগ করেছি। আমরা যোগাযোগ করেছি যাতে এই ঘটনার একটি ফরেনসিক তদন্ত করা যায় এবং আগুনটি কীভাবে লাগলো, তা বের করা সম্ভব হয়।’

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানান।

প্রেস সচিব বলেন, ‘প্রধান উপদেষ্টা আগুনের প্রস্তুতি ও সুরক্ষা নিশ্চিতের জন্য এক সপ্তাহ সবাইকে নিয়োজিত করতে বলেছেন। একটা সপ্তাহ যেন অগ্নি সুরক্ষার জন্য ঘোষণা করা হয়। ওই সপ্তাহে পুরো সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাদের অগ্নি নির্বাপণ প্রস্তুতি পরীক্ষা-নিরীক্ষা করবে এবং দেখবে যে আগুন নিয়ে কোনো শঙ্কা আছে কি না, অগ্নিকাণ্ড রোধে সুরক্ষা নিশ্চিতে কোনো ঘাটতি আছে কি না। তিনি এই বিষয়ে ইতোমধ্যে উপদেষ্টাদের নির্দেশ দিয়েছেন যাতে সরকারি প্রতিষ্ঠানগুলো ফায়ার সেফটি নিয়ে নিজেদের প্রস্তুতি পরীক্ষা করে।’

প্রেস সচিব আরও জানান, নির্বাচনে বডিক্যাম এবং সিসিটিভি ব্যবহারের বিষয়ে আলোচনা চলছে। এটি আইনগতভাবে কতটুকু করা যায়, যিনি ব্যবহার করবেন তিনি কিভাবে কোথায় ব্যবহার করবেন—এসব নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে। ড্রোন ব্যবহারসহ নির্বাচনের প্রস্তুতি নিয়েও ব্যাপক আলোচনা হয়েছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ড. ইউনূস সরকারের বিদায়: স্বস্তিতে দিল্লি, নতুন সমীকরণের প্রত্যাশা

বিমানবন্দরের আগুন তদন্তে স্কটল্যান্ড ইয়ার্ডের সহযোগিতা চাওয়া হয়েছে: প্রেস সচিব

আপডেট সময় : ০৬:১৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫