ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

সড়কে শৃঙ্খলা ফেরাতে সিলেটে বিশেষ অভিযান: দুই দিনে ২২২ যানবাহন আটক, ৯৪টি মামলা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:২৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সিলেটে পুলিশের বিশেষ অভিযান চলছে। গত দুই দিনে (মঙ্গলবার ও বুধবার) সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ এবং বিভিন্ন থানার যৌথ অভিযানে ২২২টি যানবাহন আটক করা হয়েছে এবং ট্রাফিক আইন লঙ্ঘনসহ নানা অভিযোগে মোট ৯৪টি মামলা করা হয়েছে।

এসএমপি সূত্র থেকে জানা গেছে, অভিযানে যেসব যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে— ব্যাটারিচালিত রিকশা ৭৪টি, টেম্পু ২টি, সিএনজি অটোরিকশা ৩৪টি, লেগুনা ১টি, মোটরসাইকেল ৫১টি, মাইক্রোবাস ১টি, কার ১টি, ট্রাক ১টি, পিকআপ ২টি এবং পায়ে চালিত রিকশা ৫৫টি। এছাড়া ৯৪টি মামলার মধ্যে ৪১টি সিএনজি, ৪৭টি মোটরসাইকেল, ১টি মাইক্রোবাস, ৪টি কার এবং ১টি ট্রাকের বিরুদ্ধে দায়ের করা হয়েছে।

এর আগে গত ২০ সেপ্টেম্বর সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) নগরীতে পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে আট দফা নির্দেশনা জারি করে। ওই নির্দেশনায় রেজিস্ট্রেশনবিহীন ব্যাটারিচালিত রিকশা চলাচল, অননুমোদিত স্থানে পার্কিং, হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো, সড়কে যত্রতত্র যাত্রী ওঠানামা ও অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন বিষয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

অভিযানের বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “দুই দিনের অভিযানে ২২২টি যানবাহন আটক এবং ৯৪টি মামলা করা হয়েছে। ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজপত্র না থাকা ও জারি করা নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হয়েছে। নগরীতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে আরাকান আর্মির প্রধানের অভিনন্দন, নতুন বন্ধুত্বের বার্তা

সড়কে শৃঙ্খলা ফেরাতে সিলেটে বিশেষ অভিযান: দুই দিনে ২২২ যানবাহন আটক, ৯৪টি মামলা

আপডেট সময় : ০৪:২৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫