ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

বুয়েট শিক্ষার্থী শ্রীশান্ত রায়ের সাইবার মামলায় নতুন ধারা সংযোজন, পাঠানো হলো কারাগারে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:১৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে ধর্মীয় অনুভূতিতে আঘাতের ঘটনায় সাইবার সুরক্ষা অধ্যাদেশের মামলায় বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শ্রীশান্ত রায়ের বিরুদ্ধে করা মামলায় ২৯৫ এর ‘ক’ ধারা সংযোজন করা হয়েছে। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (২২ অক্টোবর) ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান এই আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আজ মামলার তদন্ত কর্মকর্তা শাহজাহান সিরাজ সাইবার সুরক্ষা অধ্যাদেশের ২৯৫ এর ‘ক’ ধারা যুক্ত করার আবেদন করেন। এছাড়া শ্রীশান্ত রায়কে কারাগারে রাখার আবেদনও করেন তিনি। আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করলেও, তিনি জামিন শুনানি করেননি। পরে আদালত ধারাটি যুক্ত করেন এবং জামিন নামঞ্জুর করে শ্রীশান্ত রায়কে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে বুয়েট শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে আটক করে পুলিশ। পরে তাকে সাইবার নিরাপত্তা সুরক্ষা অধ্যাদেশের অধীনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরের দিন তাকে কারাগারে পাঠানো হয়।

বুয়েটের নিরাপত্তাকর্মী মো. আফগান হোসেন ২২ অক্টোবর চকবাজার থানায় ধর্ম অবমাননার অভিযোগে মামলাটি করেন।

মামলায় অভিযোগ আনা হয়েছে যে, আসামি বুয়েটের আহসান উল্লাহ হলে অবস্থান করে ‘উইকলি সার্ভিস’ ছদ্মনাম ব্যবহার করে আইডি থেকে মুসলিম নারী ও ইসলাম ধর্ম নিয়ে গত ৮ জুন থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন লেখা লিখেছেন। আসামি মুসলিম নারীসংক্রান্ত অশ্লীল মন্তব্য এবং ধর্মীয় ঘৃণা ও বিদ্বেষমূলক মন্তব্য করেছেন; যা বুয়েটের অন্যান্য শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে আরাকান আর্মির প্রধানের অভিনন্দন, নতুন বন্ধুত্বের বার্তা

বুয়েট শিক্ষার্থী শ্রীশান্ত রায়ের সাইবার মামলায় নতুন ধারা সংযোজন, পাঠানো হলো কারাগারে

আপডেট সময় : ০৪:১৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫