বিশিষ্ট ফটো সাংবাদিক এবং দ্রিক পিকচার লাইব্রেরির প্রতিষ্ঠাতা ড. শহিদুল আলমের সম্মানে একটি নৈশভোজের আয়োজন করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রামাদান। মঙ্গলবার (২১ অক্টোবর) ফিলিস্তিনের রাষ্ট্রদূতের বাসভবনে ওই আয়োজন করা হয়।
বিভিন্ন এক্টিভিস্ট, সাংবাদিক এবং মিডিয়া পেশাদার, যারা গাজা অবরোধ ভাঙতে যাত্রা করা ফ্লোটিলাগুলোতে (জলযাত্রা) যোগ দিয়েছিলেন, তারাও এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ফিলিস্তিন দূতাবাস এই তথ্য নিশ্চিত করেছে।
অনুষ্ঠানে আরব, মুসলিম, ইউরোপীয় ও ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের পাশাপাশি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার এবং অন্যান্য সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ফ্লোটিলার সব সদস্যের প্রতি শ্রদ্ধা জানানো হয়। রাষ্ট্রদূত রামাদান ফিলিস্তিনের স্বাধীনতা, মর্যাদা ও সংহতির সার্বজনীন মূল্যবোধের প্রতি সাহস ও সহমর্মিতা প্রদর্শনের জন্য যারা এই অভিযানে অংশ নিয়েছিলেন, তাদের প্রতি গভীর প্রশংসা প্রকাশ করেন। অনুষ্ঠানের শেষে তিনি ফিলিস্তিন মুক্ত হবে— এমন একটি অভিন্ন আশা পুনর্ব্যক্ত করেন।
রিপোর্টারের নাম 

























