ভূমি মন্ত্রণালয়ের অধীনে থাকা মাঠ পর্যায়ের সব ভূমি অফিসের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছে সরকার। এই মর্মে ভূমি মন্ত্রণালয় থেকে সম্প্রতি দেশের সব জেলা প্রশাসকের (ডিসি) কাছে একটি চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, “সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে দেশের বিভিন্ন স্থানে আকস্মিক অগ্নিদুর্ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ডরুমে সিসিটিভি ক্যামেরা বসানো সহ ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন মাঠ পর্যায়ের সব উপজেলা ভূমি অফিস, রাজস্ব সার্কেল এবং ইউনিয়ন ভূমি অফিসে এ ধরনের আকস্মিক দুর্ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করাসহ যাবতীয় সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা জরুরি।” অফিসগুলোতে আকস্মিক অগ্নিদুর্ঘটনা, যেকোনো ক্ষয়ক্ষতি বা বিপর্যয় এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা সহ সতর্কতামূলক পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে ওই চিঠিতে।
রিপোর্টারের নাম 






















