অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে একটি বার্তা পাঠিয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) এই শোকবার্তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে হস্তান্তর করা হয়েছে।
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের কাছে প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এই শোকবার্তা পৌঁছে দেন।
শোকবার্তায় প্রধান উপদেষ্টা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সাথে তিনি শোকসন্তপ্ত পরিবার-পরিজন, দলীয় নেতাকর্মী এবং সমর্থকদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
রিপোর্টারের নাম 
























