ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

রাজশাহীতে যুবককে গুলি করে হত্যা

রাজশাহীর বাঘা উপজেলায় গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি করে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত একটার দিকে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পলাশি ফতেপুর করালি নওশারার চরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত যুবক হলেন- চকরাজাপুর ইউনিয়নের পলাশি ফতেপুর করালি নওশারার চরের কালু মন্ডলের ছেলে সোহেল রানা (৩৫)। এ ঘটনায় দুর্বৃত্তদের গুলিতে সোহেল রানার স্ত্রী ও মেয়ে আহত হয়েছেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

নিহত সোহেল রানার ভাই জানান, রাতে সোহেল রানা ও তার স্ত্রী ঘরের ভেতরে শুয়ে ছিলেন। এ সময় কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী বাড়ির টিনে একাধিকবার আঘাত করে বিকট শব্দ সৃষ্টি করে। এতে আশপাশের লোকজনের ঘুম ভেঙে যায় এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষজন ছোটাছুটি শুরু করলে সন্ত্রাসীরা হুমকি দিয়ে বলে, কেউ এগিয়ে এলে তাকে গুলি করা হবে।

এরপর সন্ত্রাসীরা সোহেল রানার বাড়িতে ঢুকে পড়ে। এ সময় সোহেলের স্ত্রী স্বামীকে রক্ষা করার জন্য কাঁথা ও কম্বল দিয়ে ঢেকে রাখার চেষ্টা করেন। তবে সন্ত্রাসীরা ঘরের টিন কেটে ভেতরে ঢুকে পরপর কয়েকটি গুলি ছোড়ে। গুলির একটি সোহেল রানার পেটে লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুলির আঘাতে তার স্ত্রী ও মেয়ে আহত হন।

এ বিষয়ে বাঘা থানার পরিদর্শক (ওসি তদন্ত) সুপ্রভাত মন্ডল বলেন, আগের একটি হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে রাতের আঁধারে সোহেল রানার বাড়িতে ঢুকে তাকে গুলি করে হত্যা করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। লাশের ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের সর্বোচ্চ নেতা হওয়ার দৌড়ে এগিয়ে খামেনিপুত্র মোজতবা

রাজশাহীতে যুবককে গুলি করে হত্যা

আপডেট সময় : ১২:৫৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬