ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

যুদ্ধের মধ্যেই গাজায় ইসরায়েলের দুই সেনার মৃত্যু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৩১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

দক্ষিণ গাজায় লড়াইয়ের সময় তাদের দুই সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। মৃত দুই সেনা হলেন ২৬ বছর বয়সী মেজর ইয়ানিভ কুলা ও স্টাফ সার্জেন্ট ইতাই ইয়াভেটজ, যাঁর বয়স ছিল ২১। রবিবার একাধিকবার হামলার ঘটনার পর হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি ভাঙার অভিযোগ তুলেছে ইসরায়েলি সেনাবাহিনী।

মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম আরব নিউজের একটি প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

প্রতিবেদন অনুসারে, যুদ্ধবিরতি চালু হওয়ার পর ইসরায়েলি বাহিনীর হতাহতের এটিই প্রথম ঘটনা।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে যে ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণে গাজায় যুদ্ধবিমান, অন্যান্য এয়ারক্রাফট এবং আর্টিলারি ব্যবহার করে হামলা চালানো হয়েছে। এই হামলার লক্ষ্যবস্তু ছিল অস্ত্রাগার এবং ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলো যে সামরিক অবকাঠামো ব্যবহার করে। দেশটির সেনাবাহিনী দাবি করেছে যে হামাসের ব্যবহার করা একটি সুড়ঙ্গকে লক্ষ্য করে ১২০টি রকেট ছোড়া হয়েছে।

অন্যদিকে, হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড জানিয়েছে যে তারা যুদ্ধবিরতি চুক্তি মেনে চলছে এবং রাফা অঞ্চলে কোনো সংঘর্ষের ঘটনা তাদের জানা নেই।

সংগঠনটি তাদের বিবৃতিতে জানায়, ‘রাফা এলাকায় কোনো সংঘর্ষ বা অভিযানের খবর আমাদের জানা নেই। ওই এলাকাটি বর্তমানে দখলদার বাহিনীর নিয়ন্ত্রণে থাকা ‘রেড জোন’। যুদ্ধ পুনরায় শুরু হওয়ার পর থেকেই সেখানে থাকা আমাদের সদস্যদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।’

ইসরায়েলি বাহিনী রাফায় হামলার বিষয়টি নিশ্চিত করেছে এবং অভিযোগ করেছে যে হামাস তাদের সেনাদের লক্ষ্যবস্তু করেছিল।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, “আইডিএফ যুদ্ধবিরতি চুক্তি রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ, তবে এর কোনো ধরনের লঙ্ঘনের কঠোর জবাব দেওয়া হবে।”

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরাইলি হামলায় ইরানের বালিকা বিদ্যালয়ে ৪০ ছাত্রী নিহত: শোকের ছায়া

যুদ্ধের মধ্যেই গাজায় ইসরায়েলের দুই সেনার মৃত্যু

আপডেট সময় : ০৯:৩১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫