ঢাকা ১০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

মার্শের অবিশ্বাস্য সেঞ্চুরি, সিরিজ জয় অস্ট্রেলিয়ার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:১৫:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো পাত্তাই পেলো না নিউজিল্যান্ড। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটে জিতেছিল অজিরা। দ্বিতীয় ম্যাচ শুরু হওয়ার পর বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। শেষটি জিতে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিল সফরকারীরা।

শনিবার (৪ অক্টোবর) মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৬ রান করে নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে মিচেল মার্শের ঝোড়ো সেঞ্চুরিতে ১২ বল হাতে রেখেই জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। 

১৫৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার কোনো ব্যাটারই দাঁড়াতে পারেননি। ব্যতিক্রম ছিলেন শুধু অধিনায়ক মিচেল মার্শ। তিনি ছাড়া দলের প্রথম ছয় ব্যাটারের পাঁচজনই দশের নিচে আউট হয়ে যান। ওপেনিংয়ে নেমে একটা প্রান্ত আগে হার না মানা সেঞ্চুরি হাঁকিয়েছেন মার্শ। 

৫০ বলে সেঞ্চুরি হাঁকিয়ে শেষ পর্যন্ত ৫২ বলে ৮ চার আর ৭ ছক্কায় ১০৩ রানের হার না মানা ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন মার্শ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি আবার ছিল তার প্রথম সেঞ্চুরি। ফলে জিমি নিশামের দুর্দান্ত বোলিং (৪/২৬) গেছে বিফলে।

এর আগে, টস হেরে আগে ব্যাট করতে নেমে টিম শেইফার্টের ৩৫ বলে ৪৮, মাইকেল ব্রেসওয়েলের ২২ বলে ২৬ আর জিমি নিশামের ১৮ বলে ২৫ রানের ইনিংসে ভর করে ৯ উইকেটে ১৫৬ রানের সংগ্রহ দাঁড় করায় নিউজিল্যান্ড। অজিদের হয়ে তিন উইকেট শিকার করেন শন অ্যাবট। ম্যাচ ও সিরিজ সেরা হয়েছেন মিচেল মার্শ।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

লেবাননে হিজবুল্লাহর ড্রোন হামলায় ১১ ইসরাইলি সেনা আহত, আশঙ্কাজনক ৩

মার্শের অবিশ্বাস্য সেঞ্চুরি, সিরিজ জয় অস্ট্রেলিয়ার

আপডেট সময় : ১২:১৫:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫