ঢাকা ০২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

আজই প্রকাশ হতে পারে ৪৯তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার ফল

৪৯তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, আজ রবিবার (১৯ অক্টোবর) বিকেল অথবা সন্ধ্যার পর এই ফলাফল প্রকাশ করা হতে পারে। পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমানও একই তথ্য জানিয়েছেন।

গত ১০ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪৯তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) অনুষ্ঠিত হয়, যেখানে ৩ লাখ ৭৪ হাজার ৭৫২ জন প্রার্থী অংশ নেন। এই পরীক্ষার কেন্দ্র ছিল শুধু ঢাকা মহানগরে। এই বিশেষ বিসিএসের মাধ্যমে শিক্ষা ক্যাডারে কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে, যার মূল লক্ষ্য সরকারি কলেজ ও শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলোর শিক্ষক সংকট দূর করা। এ কারণে দ্রুত ফল প্রকাশ করে খুব দ্রুত মৌখিক পরীক্ষা নেওয়া শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

পিএসসির রোডম্যাপ অনুযায়ী, ৪৯তম বিসিএসের মৌখিক পরীক্ষা আগামী ২৬ অক্টোবর থেকে শুরু হতে পারে, যাতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা অংশ নেবেন। বিজ্ঞপ্তির তথ্য অনুসারে, এই বিসিএসের মাধ্যমে দেশের সরকারি সাধারণ কলেজে বিভিন্ন বিভাগে প্রভাষক পদে ৬৫৩টি এবং সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে ৩০টি শূন্যপদে প্রভাষক নিয়োগ দেওয়া হবে। সবচেয়ে বেশি ৬১টি শূন্যপদ রয়েছে বাংলা বিভাগে। এছাড়া রাষ্ট্রবিজ্ঞানে ৫৫টি, ইংরেজিতে ৫০টি, অর্থনীতিতে ৪০টি, দর্শনে ৩০টি, রসায়নে ৩০টি এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ৩২টিসহ অন্যান্য বিভিন্ন বিভাগে প্রভাষক নিয়োগ দেওয়া হবে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সফরে ইবাদত: মুসাফিরের জন্য নামাজ ও রোজার শরয়ী বিধান

আজই প্রকাশ হতে পারে ৪৯তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার ফল

আপডেট সময় : ০২:৫৪:৪০ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫