ঢাকার ধামরাইয়ে অবস্থিত ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। জানা গেছে, শনিবার সন্ধ্যায় ফ্যাক্টরির ৯ নম্বর বিল্ডিংয়ের চতুর্থ তলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত ঘটে।
ধামরাই ফায়ার স্টেশন কর্মকর্তা সোহেল রানা জানান, “সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। আমাদের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে এবং প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।”
ফায়ার সার্ভিস আরও জানায়, আগুন নিয়ন্ত্রণে আনতে তারা ফ্যাক্টরির হাইড্রেন্ট সিস্টেম ব্যবহার করে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ গুরুতর আহত হননি। তবে, আগুনে আইপিএস সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
রিপোর্টারের নাম 























