ঢাকা ০৮:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

টাঙ্গাইলের করটিয়ায় ককটেল ফাটিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে স্বর্ণ ও টাকা ছিনতাই

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:০৩:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের করটিয়া বাজারে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করার পর তার কাছে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার করটিয়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে। আহত ওই স্বর্ণ ব্যবসায়ীর নাম বিপ্লব কর্মকার, যিনি করটিয়া কর্মকার পাড়ার প্রয়াত সুবর্ণ কর্মকারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, করটিয়া বাজারের ‘মা কালী জুয়েলার্স’-এর মালিক বিপ্লব কর্মকার দোকান বন্ধ করে নিজের বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে করটিয়া বাজারের দুর্গা মন্দিরের সামনে পৌঁছালে আগে থেকে ওঁত পেতে থাকা একটি প্রাইভেটকার থেকে তিন-চারজন দুর্বৃত্ত হঠাৎ করে ককটেল বিস্ফোরণ ঘটায় এবং এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এরপর তারা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে বিপ্লব কর্মকারকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। এই সুযোগে দুর্বৃত্তরা তার কাছে থাকা স্বর্ণ ও নগদ টাকা ছিনতাই করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন গুরুতর আহত বিপ্লব কর্মকারকে উদ্ধার করে দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সঙ্গে সঙ্গে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করেন।

এদিকে, বিপ্লব কর্মকার গুরুতরভাবে আহত থাকায় ছিনতাই হওয়া স্বর্ণালংকার বা টাকার সঠিক পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় অভিযোগ দায়ের করা হলে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাঠের রাজা হলেও যে অপূর্ণতা আজও পোড়ায় মেসিকে

টাঙ্গাইলের করটিয়ায় ককটেল ফাটিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে স্বর্ণ ও টাকা ছিনতাই

আপডেট সময় : ১১:০৩:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫