ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

আয়ারল্যান্ড সিরিজের সূচি প্রকাশ, মুশফিকের সামনে মাইলফলক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:১০:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

টেস্ট ক্যারিয়ারে অনন্য এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার অপেক্ষায় আছেন এই অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার। মাইলফলক ছোঁয়ার সেই ম্যাচটি মুশফিক খেলতে পারেন মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

শনিবার (৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়ারল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সফরে দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টি ম্যাচ খেলবে আইরিশরা। সেই সফরে দুই টেস্ট খেললেই শততম টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করবেন ৩৮ পেরোনো মুশফিকের।

২০০৫ সালে ঐতিহ্যবাহী লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে টেস্ট অভিষেক হয়েছিল মুশফিকের। এখন পর্যন্ত ৯৮ টেস্ট খেলে ১২ সেঞ্চুরি ও ২৭ ফিফটির সৌজন্যে ৩৮.১০ গড়ে ৬,৩২৮ রান করেছেন তিনি। ওয়ানডে ও আন্তর্জাতিক টি–টোয়েন্টিকে বিদায় বলে দেওয়া মুশফিক শুধু টেস্ট থেকেই এখনো অবসর নেননি।

দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টি খেলতে আগামী ৬ নভেম্বর বাংলাদেশে আসবে আইরিশরা। প্রথম টেস্ট সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১১ নভেম্বর শুরু হবে। এরপর ঢাকায় ফিরে মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৯ তারিখ শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। 

ঢাকায় টেস্ট সিরিজের শেষ ম্যাচ খেলে তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলতে বন্দর নগরী চট্টগ্রামে চলে যাবে দুই দল। ২৭ ও ২৯ নভেম্বর এবং ২ ডিসেম্বর এই সংস্করণের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম)। সবগুলো ম্যাচই শুরু হবে সন্ধ্যা ছয়টায়।

এবারই প্রথম পূর্ণাঙ্গ টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। ২০২৩ সালের এপ্রিলে দুই দলের একমাত্র টেস্টে ৭ উইকেটে জয় পেয়েছিল বাংলাদেশ।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে বাংলাদেশি বংশোদ্ভূত কাভানের ঐতিহাসিক অভিষেক

আয়ারল্যান্ড সিরিজের সূচি প্রকাশ, মুশফিকের সামনে মাইলফলক

আপডেট সময় : ১২:১০:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫