ঢাকা ০৫:১১ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

বাংলাদেশের গৌরব-তানভীর জুটি চ্যাম্পিয়ন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৪৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল সিরিজের পুরুষ দ্বৈতে অল বাংলাদেশ ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছেন গৌরব সিংহ ও আবদুল জহির তানভীর জুটি।

শুক্রবার (২৬ ডিসেম্বর) শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে পুরুষ দ্বৈতের ফাইনালে গৌরব-তানভীর জুটি ২১-১৯, ১৭-২১ ও ২২-২০ পয়েন্টে (২-১ সেট) মিজানুর রহমান ও রাহাতুন নাঈম জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।  

তীব্র প্রতিদ্বন্দ্বিতপূর্ণ প্রথম সেটে গৌরব সিংহ ও আবদুল জহির তানভীর জুটি ২১-১৯ পয়েন্টে জিতে যান। দ্বিতীয় সেটে কোর্ট পরিবর্তন করার পর ভাগ্য বদলে যায় মিজানুর রহমান ও রাহাতুন নাঈম জুটির। টানা পয়েন্ট পেতে শুরু করেন তারা। এই গেমে ৭-১ পয়েন্টে পিছিয়ে পড়েও ১৫-১৩ পয়েন্টে এগিয়ে যায় গৌরব-তানভীর জুটি। দ্বিতীয় সেটে মিজান ও নাঈম জুটি ২১-১৭ পয়েন্টে জিতলে ১-১ সেটে ড্র হয় খেলা। তৃতীয় সেটেও তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলে দুই জুটি। ২০-২০ পয়েন্টে সমান ছিল দুই জুটিই। কিন্তু শেষ পর্যন্ত টানা দুই পয়েন্ট পেয়ে ২২-২০ পয়েন্টে শেষ সেট  জিতে ২-১ সেটে চ্যাম্পিয়ন হয় গৌরব-তানভীর জুটি।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি হাবিব উল্যাহ ডন, সাধারন সম্পাদক রাসেল কবির সুমন, পুলিশের ডিআইজি ও ফেডারেশনের যুগ্ম সম্পাদক তাপতুন নাসরিন এবং পুলিশের ডিআইজি (স্পেশাল ব্রাঞ্জ) মো. মনিরুজ্জামান। এছাড়া জাতীয় পুরস্কার পাওয়া সাবেক তারকা শাটলার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক মাহবুব রব।

পরে ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি হাবিব উল্যাহ ডন বলেছেন, ‘আন্তর্জাতিক ব্যাডমিন্টন চ্যালেঞ্জে মিশ্র দ্বৈতের ফাইনালে ওঠা আল আমিন জুমার ও উর্মি আক্তারকে এক হাজার মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছিলাম। এবার আন্তর্জাতিক সিরিজের পুরুষ দ্বৈতের ফাইনালে আমাদের দুটি জুটিই খেলছে। তাই তাদের জন্য আমরা ফেডারেশনে আলোচনা করে তাদের উৎসাহের জন্য আলাদা আর্থিক পুরস্কার ঘোষনা করবো।’

অন্য চার ইভেন্টে ফাইনালের ফল

নারী এককের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। মালয়েশিয়ার প্রতিযোগী লিম ঝি শিনকে ২১-১৯ ও ২১-৯ পয়েন্টের (২-০ সেট) ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হন ভারতের তানভী রেড্ডি।

পুরুষ এককের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে কাজাখস্তান। নারী দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছে থাইল্যান্ড।

মিশ্র দ্বৈতে অল মালয়েশিয়া ফাইনালে দাতু আনিফ ইসাক ও ক্লারিসা সান জুটি ২১-১৩ ও ২১-১৫ পয়েন্টে (২-০ সেট) স্বদেশি উই ই তান তার্ন ও তন ঝিং হুই জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানমন্ত্রীর মায়ের প্রয়াণে বিএনপি মহাসচিবের গভীর শোক

বাংলাদেশের গৌরব-তানভীর জুটি চ্যাম্পিয়ন

আপডেট সময় : ০৮:৪৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫