ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

বাংলাদেশের তিন জুটিই সেমিফাইনালে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৩৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল সিরিজ টুর্নামেন্টের পুরুষ দ্বৈতে বাজিমাত করেছে স্বাগতিকরা। আগেরদিন চার জুটি কোয়ার্টার ফাইনালে ওঠে ইতিহাস রচনা করেন। সেখান থেকে বৃহস্পতিবার তিন জুটি কোয়ার্টার ফাইনালে জিতে সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন। 

সকালে মিশ্র দ্বৈতে ঊর্মি আক্তারকে নিয়ে হেরে গেলেও পুরুষ দ্বৈতে আর ভুল করেননি আল আমিন জুমার। দীর্ঘদিনের সঙ্গী মোয়াজ্জেম হোসেন অহিদুলকে নিয়ে সেমিতে পা রাখেন। ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার জুটিকে ২১-১৪ ও ২৫-২৩ পয়েন্টের ব্যবধানে পরাজিত করেন তারা।

সেমিফাইনালে উঠেছে বাংলাদেশের গৌরব সিংহ-তানভীর ইসলাম জুটিও। ভিয়েতনামের থান- ডান এন জুটিকে ২১-১৫ ও ২১-১৫ পয়েন্টের ব্যবধান হারিয়ে শেষ চারে জায়গা করে নেন। ভারতের প্রদীপ কুমার- অতুল কুমার ভাইদের হারিয়ে শেষ চারে উঠেন বাংলাদেশের রাহাতুন নাঈম ও মিজানুর রহমান জুটি। 
জয়ের দিনে হতাশার গল্পও আছে। চারটি কোয়ার্টারের মধ্যে একটিতে জিততে পারেনি বাংলাদেশ। দিনাজপুরের এলোরা একাডেমির শাটলার রিয়াদুল ইসলাম-তনয় সাহা জুটি ৯-২১, ১৩-২১ পয়েন্টের ব্যবধানে থাইল্যান্ডের লোথং-তাছিন জুটির কাছে পরাজিত হন তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানমন্ত্রীর মায়ের প্রয়াণে বিএনপি মহাসচিবের গভীর শোক

বাংলাদেশের তিন জুটিই সেমিফাইনালে

আপডেট সময় : ০৬:৩৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫