মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:১৩ অপরাহ্ন | ২৯শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

সব রেকর্ড ভাঙল স্বর্ণের দাম, ভরি কত?

  • হালনাগাদ সময় : ১১:৫৮:৩২ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

সব রেকর্ড ভাঙল স্বর্ণের দাম, ভরি কত?

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে এক লাফে ২ হাজার ১৯২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকা। যা দেশের ইতিহাসে এক ভরি স্বর্ণের সর্বোচ্চ দাম।PauseMute

Remaining Time -10:54

শনিবার (৪ অক্টোবর) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন দাম নির্ধারণের বিষয়টি জানানো হয়েছে। রোববার (৫ অক্টোবর) থেকেই নতুন দর কার্যকর হবে।

এর আগে সবশেষ গত ২৯ সেপ্টেম্বর ভরিতে ২ হাজার ৪১৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকা। যা এতদিন দেশের বাজারে এক ভরি স্বর্ণের সর্বোচ্চ দর ছিল। এরমধ্যেই শনিবার নতুন করে বাড়ল স্বর্ণের দাম।

নতুন দর অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৮ হাজার ৫৯৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬১ হাজার ৬৫১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৩৪ হাজার ২৫৩ টাকা।

সবমিলিয়ে চলতি বছর এখন পর্যন্ত মোট ৬০ বার দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। যেখানে ৪২ বারই দাম বাড়ানো হয়েছে। আর দাম কমেছে মাত্র ১৮ বার। অন্যদিকে গত বছর দেশের বাজারে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। এরমধ্যে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল। এছাড়া গতবছর ২৭ বার কমানো হয়েছিল স্বর্ণের দাম।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

জুলাইয়ের রক্ত বনাম ব্যঙ্গচিত্রের প্রতিবাদ: ভারত-বাংলাদেশ জেন-জি আন্দোলনের নির্মম ব্যবধান

29 October 2026

'আমার ভাইকে মেরে ফেলা হয়েছে'- ফেসবুকে তাহসিফের বোনের আকুতি

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সব রেকর্ড ভাঙল স্বর্ণের দাম, ভরি কত?

হালনাগাদ সময় : ১১:৫৮:৩২ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫