ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

সুদানে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ শনিবার দেশে আসছে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:১৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী ড্রোন হামলায় শাহাদাতবরণকারী বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষীর মরদেহ আগামী ২০ ডিসেম্বর (শনিবার) বাংলাদেশে আনা হবে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী পরিচালিত বর্বরোচিত ড্রোন হামলায় কাদুগলি লজিস্টিকস বেইসে দায়িত্ব পালনকালে এই ছয় সেনাসদস্য প্রাণ হারান। মরদেহগুলো দেশে পৌঁছানোর পর যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁদের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে।

আইএসপিআর আরও জানিয়েছে, ওই হামলায় প্রাথমিকভাবে ৮ জন শান্তিরক্ষী আহত হওয়ার খবর পাওয়া গেলেও হালনাগাদ তথ্য অনুযায়ী আহতের মোট সংখ্যা ৯ জন। আহতদের দ্রুততম সময়ে সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে কেনিয়ার রাজধানী নাইরোবির আগা খান ইউনিভার্সিটি হাসপাতালে (লেভেল-৩) ভর্তি করা হয়েছিল। বর্তমানে আহত সকল শান্তিরক্ষীই শঙ্কামুক্ত রয়েছেন এবং তাঁদের মধ্যে একজন চিকিৎসা শেষে ইতোমধ্যে হাসপাতাল ত্যাগ করেছেন। বাকিরা চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তাঁদের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতায় বিশ্বশান্তি রক্ষায় দায়িত্ব পালনকালে এই ভয়াবহ হামলার শিকার হন বাংলাদেশি শান্তিরক্ষীরা। নিহতদের মধ্যে রয়েছেন নাটোরের করপোরাল মো. মাসুদ রানা, কুড়িগ্রামের সৈনিক মো. মমিনুল ইসলাম ও সৈনিক শান্ত মন্ডল, রাজবাড়ীর সৈনিক শামীম রেজা, কিশোরগঞ্জের মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং গাইবান্ধার লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া। বিশ্বশান্তি রক্ষায় তাঁদের এই মহান আত্মত্যাগ জাতীয় ও আন্তর্জাতিকভাবে গভীর শ্রদ্ধা ও শোকের সঙ্গে স্মরণ করা হচ্ছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে বাংলাদেশি বংশোদ্ভূত কাভানের ঐতিহাসিক অভিষেক

সুদানে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ শনিবার দেশে আসছে

আপডেট সময় : ০৬:১৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫