মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:১৮ অপরাহ্ন | ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফটকে ককটেল বিস্ফোরণে ছাত্রশিবিরের তীব্র নিন্দা ও প্রতিবাদ

  • হালনাগাদ সময় : ০১:৪৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণে শিক্ষার্থীসহ দুইজন আহতের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুবি শাখা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক কায়েছুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।

এ বিষয়ে কুবি ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হোসেন আবির বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের মতো গুরুত্বপূর্ণ স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড শিক্ষার্থীদের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। একজন শিক্ষার্থী ও একজন সাধারণ নাগরিকের আহত হওয়ার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে প্রশাসনকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করতে হবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে তাদের আইনের আওতায় আনতে হবে।’

উল্লেখ্য, গতকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সংঘটিত ককটেল বিস্ফোরণে এক শিক্ষার্থী ও এক অটোরিকশাচালক আহত হন। প্রাথমিকভাব সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে অপরাধীদের শনাক্ত করা না গেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে যে, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে এবং অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফটকে ককটেল বিস্ফোরণে ছাত্রশিবিরের তীব্র নিন্দা ও প্রতিবাদ

27 November 2026

কিংবদন্তি মার্শাল আর্টিস্ট ও অভিনেতা ব্রুস লির জন্মবার্ষিকী আজ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফটকে ককটেল বিস্ফোরণে ছাত্রশিবিরের তীব্র নিন্দা ও প্রতিবাদ

হালনাগাদ সময় : ০১:৪৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬