মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:৪৮ অপরাহ্ন | ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

ইতিহাস ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মদিনার পাহাড়সমূহ

  • হালনাগাদ সময় : ১০:০৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

সৌদি আরবের পবিত্র নগরী মদিনা মোনাওয়ারা শুধু মসজিদে নববি ও ইসলামের ঐতিহাসিক স্থাপনাগুলোর জন্যই পরিচিত নয়; শহরটির আশপাশের পাহাড়গুলোও বহন করছে প্রাকৃতিক সৌন্দর্য ও সমৃদ্ধ ইতিহাসের স্মৃতি। এসব পাহাড়ের কোনোটি মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনের গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী, কোনোটি আবার ইসলামের প্রাথমিক যুগের যুদ্ধ ও প্রতিরক্ষার ইতিহাসের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত।

মদিনা অঞ্চলের পাহাড়গুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য উহুদ, রুমা, আইর ও সেলা। এসব পাহাড় প্রাকৃতিক বৈশিষ্ট্যের পাশাপাশি সৌদি আরবের আধুনিক ইতিহাসেও গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।

উহুদ পাহাড়: ইসলামের ইতিহাসের বেদনাবিধুর স্মৃতি

মসজিদে নববি থেকে প্রায় চার কিলোমিটার উত্তরে অবস্থিত উহুদ পাহাড় মদিনার অন্যতম পরিচিত ঐতিহাসিক নিদর্শন। ইসলামের ইতিহাসে ৩ হিজরিতে সংঘটিত উহুদের যুদ্ধের কারণে পাহাড়টি বিশেষভাবে স্মরণীয়।

এই যুদ্ধে মুসলিম বাহিনীর ৭০ জন সাহাবি শহীদ হন। তাদের মধ্যে মহানবী (সা.)-এর চাচা হজরত হামজা (রা.)ও ছিলেন। উহুদ পাহাড়ের পাদদেশে অবস্থিত শহীদদের কবরস্থান আজও মুসলিমদের কাছে গভীর শ্রদ্ধা ও আবেগের স্থান। পাহাড়টির ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যও স্বতন্ত্র। আগ্নেয় শিলা ও প্রাকৃতিক গুহা-গহ্বর এর গঠনকে দিয়েছে আলাদা বৈশিষ্ট্য। ফলে এটি একই সঙ্গে ঐতিহাসিক ও প্রাকৃতিক আকর্ষণের কেন্দ্র।

রুমা পাহাড়: যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়া স্থান

উহুদ পাহাড়ের কাছেই রয়েছে রুমা পাহাড়, যা উহুদের যুদ্ধের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। যুদ্ধের সময় মহানবী (সা.) একদল তিরন্দাজকে এই পাহাড়ে অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তাদের দায়িত্ব ছিল মুসলিম বাহিনীর পেছনের দিক সুরক্ষিত রাখা।

কিন্তু যুদ্ধের একপর্যায়ে অধিকাংশ তিরন্দাজ নির্দেশ অমান্য করে অবস্থান ছেড়ে চলে গেলে পরিস্থিতি বদলে যায়। শত্রুপক্ষের অশ্বারোহীরা পেছন দিক থেকে আক্রমণ করে মুসলিম বাহিনীকে বিপর্যস্ত করে। এ ঘটনা উহুদের যুদ্ধের গতিপথে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। ইসলামের সামরিক ইতিহাসে রুমা পাহাড় তাই শুধু একটি ভৌগোলিক স্থান নয়; এটি শৃঙ্খলা, নেতৃত্বের নির্দেশ মানা এবং দায়িত্ব পালনের গুরুত্বেরও স্মারক।

আইর পাহাড়: মদিনার দক্ষিণ সীমান্তের পরিচায়ক

মসজিদে নববি থেকে প্রায় সাত কিলোমিটার দূরে মদিনার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত আইর পাহাড়। এটি মদিনার পবিত্র সীমানার দক্ষিণ দিকের একটি গুরুত্বপূর্ণ ভৌগোলিক চিহ্ন।

পাহাড়টির পশ্চিম পাদদেশে রয়েছে ঐতিহাসিক জুলহুলাইফা মিকাত মসজিদ। মদিনা থেকে হজ বা উমরা পালনের উদ্দেশ্যে যাত্রাকারীরা সাধারণত এখান থেকেই ইহরাম বাঁধেন। কাছ দিয়ে প্রবাহিত হয়েছে ঐতিহাসিক আকিক উপত্যকা। পাহাড়, উপত্যকা ও মিকাতের অবস্থান মিলিয়ে এলাকাটি ধর্মীয় ও প্রাকৃতিক- উভয় দিক থেকেই গুরুত্বপূর্ণ।

সেলা পাহাড়: খন্দকের যুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান

মসজিদে নববি থেকে প্রায় ৭০০ মিটার দূরে শহরের উত্তর-পশ্চিমে অবস্থিত সেলা পাহাড়। ৫ হিজরিতে সংঘটিত খন্দকের যুদ্ধের সঙ্গে পাহাড়টির ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। মদিনা আক্রমণ করতে আসা সম্মিলিত বাহিনী এই পাহাড়ের সামনে বাধাগ্রস্ত হয়েছিল।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মিয়ানমার থেকে দেশে ফিরলেন আরও ৪১ বাংলাদেশি জেলে

26 November 2026

হাজারী গুড় তৈরির প্রস্তুতিতে খটখট শব্দে মুখর মানিকগঞ্জের হাজারীপল্লি

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ইতিহাস ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মদিনার পাহাড়সমূহ

হালনাগাদ সময় : ১০:০৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬