মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:৪৭ অপরাহ্ন | ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

কিরগিজস্তানে ৮০ জন নবমুসলিমের পবিত্র উমরা পালনের সুযোগ

  • হালনাগাদ সময় : ০৯:৫৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাম্প্রতিক সময়ে ইসলাম ধর্ম গ্রহণ করা ৮০ জন নবমুসলিমকে উপহার হিসেবে পবিত্র উমরা পালনের সুযোগ দেওয়া হয়েছে। তাদের মধ্যে ৫৫ জন রুশ এবং ২৫ জন কোরীয় নাগরিক রয়েছেন। কিরগিজস্তানের মুসলিমদের ধর্মীয় অধিদপ্তর (এসডিএমকে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। দ্য ইসলামিক ইনফরমেশন এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে।

রাজধানী বিশকেকে অবস্থিত ইমাম সারাখসি মসজিদে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তাদের হাতে উমরা পালনের প্রয়োজনীয় কাগজপত্র তুলে দেওয়া হয়। একটি ট্রাভেল কোম্পানি কিরগিজস্তানের মুসলিমদের ধর্মীয় অধিদপ্তরের সহযোগিতায় এ উদ্যোগ গ্রহণ করেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির সহকারী মুফতি রাফায়েল তাতিকভ। তিনি উমরাযাত্রীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং তাদের নিরাপদ সফর ও সফল ইবাদতের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন।

ট্রাভেল কোম্পানির প্রধান মাদালি ওইতেমিরভ বলেন, বিভিন্ন জাতিগত পটভূমির মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সম্প্রীতি গড়ে তোলার লক্ষ্যেই এ উপহার দেওয়া হয়েছে। উমরা পালনকারীরা উমরার আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনার বিভিন্ন ধর্মীয় ও ঐতিহাসিক স্থান পরিদর্শন করবেন।

উল্লেখ্য, মধ্য এশিয়ার পূর্বভাগের স্থলবেষ্টিত রাষ্ট্র কিরগিজস্তান। কিরগিজরা একটি মুসলিমপ্রধান তুর্কি জাতি, যারা কিরগিজ ভাষায় কথা বলে। ১৯৯১ সালে দেশটি স্বাধীনতা লাভ করে এবং ১৯৯৩ সালে নতুন সংবিধান প্রণয়ন করে। বর্তমান দেশটির প্রায় ৮০ শতাংশ মানুষ ইসলাম ধর্মে বিশ্বাসী।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মিয়ানমার থেকে দেশে ফিরলেন আরও ৪১ বাংলাদেশি জেলে

26 November 2026

হাজারী গুড় তৈরির প্রস্তুতিতে খটখট শব্দে মুখর মানিকগঞ্জের হাজারীপল্লি

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

কিরগিজস্তানে ৮০ জন নবমুসলিমের পবিত্র উমরা পালনের সুযোগ

হালনাগাদ সময় : ০৯:৫৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬