মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:৪৭ অপরাহ্ন | ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

বিশ্বে প্রথম হুলহীন মৌমাছিদের আইনি অধিকারের ঐতিহাসিক স্বীকৃতি দিল পেরু

  • হালনাগাদ সময় : ১০:০৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

প্রকৃতির বিশাল কর্মযজ্ঞে ক্ষুদ্রাতিক্ষুদ্র প্রাণীর ভূমিকাও যে কতটা অপরিহার্য হতে পারে, হুলহীন মৌমাছি তার এক অনন্য দৃষ্টান্ত। পৃথিবীতে ৬০০টির বেশি প্রজাতির হুলহীন মৌমাছি রয়েছে। এদের কোনো কোনো প্রজাতি আকারে ৫ মিলিমিটার লম্বা হলেও বাস্তুতন্ত্রে এরা রেইনফরেস্টের নীরব জায়ান্ট বা বিশাল শক্তির আধার হিসেবে পরিচিত।

নামে হুলহীন হলেও এদের শরীরে হুল থাকে, তবে তা অত্যন্ত ক্ষুদ্র ও অকার্যকর। সাধারণ মৌমাছির মতো হুল ফোটানোর পরিবর্তে আত্মরক্ষার জন্য এরা দলবদ্ধভাবে জোরে গুঞ্জন তৈরি করে এবং হালকা কামড় দেয়। গভীর অরণ্যের প্রাচীন গাছের কোটর, মাটির ফাটল কিংবা লোকালয়ের কাছাকাছি মানুষের তৈরি কাঠামোর ভেতরে এরা অত্যন্ত নিভৃতে ও শৃঙ্খলার সঙ্গে বাসা বাঁধে।

দক্ষিণ আমেরিকার ৯টি দেশজুড়ে বিস্তৃত পৃথিবীর ফুসফুসখ্যাত আমাজন রেইনফরেস্ট এবং ৬ হাজার ৪০০ কিলোমিটার দীর্ঘ আমাজন নদীর বিশাল অববাহিকায় এই মৌমাছিদের প্রধান বসবাস। শুধু পেরুর আমাজন অঞ্চলে প্রায় ১৭৫টির বেশি প্রজাতির হুলহীন মৌমাছি রয়েছে। প্রজাতি ও অঞ্চলভেদে এগুলোর ভিন্ন ভিন্ন স্থানীয় নাম প্রচলিত; যেমন পাকুচো বা বোকা দে সাপো (মেলিপোনা ইবার্নিয়া), রামিচি (টেট্রাগোনিস্কা অ্যাঙ্গাসটুলা), রনসাপিলা (মেলিপোনা ইলোটা) এবং আবেহা সেনিজা (মেলিপোনা গ্র্যান্ডিস)।

আমাজনের ৮০ শতাংশের বেশি উদ্ভিদ প্রজাতির পরাগায়ন এবং বংশবিস্তারের জন্য এরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অপরিহার্য। বিজ্ঞানীদের মতে, এই ক্ষুদ্র পতঙ্গগুলো হারিয়ে গেলে বিশাল আমাজন বনভূমি তার বীজ বিস্তারের প্রধান প্রাকৃতিক মাধ্যম হারাবে, যার ফলে অরণ্যের স্বাভাবিক পুনর্গঠনের প্রক্রিয়া থমকে যাবে। এর সরাসরি প্রভাব পড়বে মানুষের ওপরও; স্থানীয় জনগোষ্ঠী হারাবে তাদের কৃষিজ ফসল ও খাদ্যনিরাপত্তা। পরিতাপের বিষয় হলো, নির্বিচারে বন উজাড়, বাণিজ্যিক কৃষিকাজে ক্ষতিকারক কীটনাশকের যথেচ্ছ ব্যবহার এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে এদের সংখ্যা আজ আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে। আবাসস্থল ধ্বংস হওয়ার ফলে অনেক বিরল প্রজাতির হুলহীন মৌমাছি আজ বিলুপ্তির দ্বারপ্রান্তে।

পরিবেশগত গুরুত্বের পাশাপাশি এই মৌমাছিদের উৎপাদিত মধুও গুণাগুণে ও বৈশিষ্ট্যে অনন্য। সাধারণ মৌমাছি যেখানে মোমের ষড়ভুজাকৃতির কুঠুরিতে মধু জমা করে, সেখানে হুলহীন মৌমাছিরা প্রপোলিস বা গাছের রজন ও মোমের সংমিশ্রণে তৈরি ছোট ছোট কলসির মতো পাত্রে মধু সংরক্ষণ করে। এই বিশেষ সংরক্ষণ পদ্ধতির কারণে এদের মধুতে একধরনের প্রাকৃতিক গাঁজন প্রক্রিয়া ঘটে, যা মধুকে দেয় অনন্য টক-মিষ্টি স্বাদ এবং অসাধারণ ঔষধি গুণ। বিরল প্রাপ্যতা ও স্বতন্ত্র বৈশিষ্ট্যের কারণে পেরুর বাসিন্দারা একে ‘অলৌকিক তরল’ বলে অভিহিত করেন, যার বাজারমূল্য আক্ষরিক অর্থে সোনার মতো দামি।

পেরুর আমাজন অঞ্চলের আশানিনকা এবং কুকামা সম্প্রদায়ের কাছে এই মৌমাছিগুলো কেবল একটি পতঙ্গ নয়; বরং খাদ্য, প্রাকৃতিক ওষুধ এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা জীব-সাংস্কৃতিক জ্ঞানের এক জীবন্ত গ্রন্থাগার। একটি গবেষণামূলক জরিপে দেখা গেছে, পেরুর এই আদিবাসীরা মৌমাছিদের সুরক্ষায় এই যুগান্তকারী আইনি স্বীকৃতিতে আনন্দ প্রকাশ করেছেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মিয়ানমার থেকে দেশে ফিরলেন আরও ৪১ বাংলাদেশি জেলে

26 November 2026

হাজারী গুড় তৈরির প্রস্তুতিতে খটখট শব্দে মুখর মানিকগঞ্জের হাজারীপল্লি

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বিশ্বে প্রথম হুলহীন মৌমাছিদের আইনি অধিকারের ঐতিহাসিক স্বীকৃতি দিল পেরু

হালনাগাদ সময় : ১০:০৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬