কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ এবং গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার বিকেলে জেলা জামায়াতের উদ্যোগে পৌর শহীদ মিনার চত্বরে এই কর্মসূচি পালিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা জামায়াতের আমীর ও গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য মো. আব্দুল করিম, গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ এবং গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম লেবুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের প্রতি আহ্বান জানান এবং দ্রুত জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


























