মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:০৮ অপরাহ্ন | ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

শেখ হাসিনার ফেরার গুঞ্জন: জামালপুর সীমান্তে রাতভর বিএনপির পাহারা

  • হালনাগাদ সময় : ০১:২৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনকে কেন্দ্র করে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্তে রাতভর পাহারা দিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সীমান্তের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর পয়েন্টগুলোতে আটটি দলে ভাগ হয়ে অবস্থান নেন তাঁরা। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের পাশাপাশি সীমান্ত এলাকায় নজরদারি করেন বিএনপি নেতাকর্মীরা।

বুধবার (২৫ নভেম্বর) রাত ১০টা থেকে শুরু হয় তাঁদের এই অবস্থান। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঠেকানো এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে রাতভর সতর্ক থাকার ঘোষণা দেন তাঁরা।

গত ২৪ নভেম্বর রয়টার্সের এক প্রতিবেদনে শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনার খবর প্রকাশিত হয়। এ খবর ছড়িয়ে পড়ার পর জামালপুরের কামালপুর সীমান্ত এলাকায় সতর্ক অবস্থান নেয় স্থানীয় বিএনপি।

এর আগে সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জামালপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও জামালপুর পৌরসভার সাবেক মেয়র ছানোয়ার হোসেন ছানু শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে একটি খোলা চিঠি দেন।

চিঠিতে সম্ভাব্য প্রবেশপথ হিসেবে জামালপুরের কামালপুর সীমান্ত ব্যবহারের বিষয়টি বিবেচনার অনুরোধ জানান তিনি।

এ পরিস্থিতিতে সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ ঠেকাতে এবং কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি হতে না দিতে সতর্ক অবস্থানে থাকার কথা জানান স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. সবুজ মিয়া বলেন, ‘আমরা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সীমান্তে কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি হতে দেব না। আমাদের সীমান্ত আমরা জীবন দিয়ে রক্ষা করব। অবৈধভাবে কাউকে সীমান্ত দিয়ে প্রবেশ করতে দেব না।’

ধানুয়া কামালপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোশারফ হোসেন বলেন, ‘আমরা দেখেছি, ছানু খুনি হাসিনাকে উদ্দেশ করে খোলা চিঠি দিয়েছেন এবং কামালপুর সীমান্ত দিয়ে দেশে ফেরার কথা বলেছেন। এ ছাড়া আমরা গুঞ্জন শুনেছি, সীমান্তে আওয়ামী লীগের লোকজন এসে পরিস্থিতি দেখে গেছেন। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই পথ দিয়ে হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব নয়। ধানুয়া কামালপুর ইউনিয়ন যুবদল সতর্ক অবস্থানে রয়েছে। বিজিবির পাশাপাশি সীমান্ত পাহারা দিচ্ছি।’

ধানুয়া কামালপুর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল হালিম বলেন, ‘আমরা আগে থেকেই সীমান্তে নিয়মিত দায়িত্ব পালন ও পাহারা দিয়ে আসছি। চলমান পরিস্থিতি বিবেচনায় সীমান্তে নজরদারি ও নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। সীমান্ত দিয়ে যেন কেউ অবৈধভাবে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি।’

রাতভর সীমান্ত পাহারার মধ্য দিয়ে কামালপুর এলাকায় সতর্ক অবস্থান বজায় রাখেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

প্রাণিসম্পদ খাতকে আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

26 November 2026

পোল্ট্রি খাতে ৫০ হাজার কোটি টাকার বিনিয়োগ, কর্মসংস্থান ৬০ লাখ মানুষের: প্রধানমন্ত্রী তারেক রহমান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

শেখ হাসিনার ফেরার গুঞ্জন: জামালপুর সীমান্তে রাতভর বিএনপির পাহারা

হালনাগাদ সময় : ০১:২৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬